শিরোনাম:
●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী ●   মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের ●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ ●   আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

BBC24 News
সোমবার, ২৩ মে ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ভারত, কানাডা ও অস্ট্রেলিয়া থেকে ৬ গমবাহী জাহাজ বন্দরে
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ভারত, কানাডা ও অস্ট্রেলিয়া থেকে ৬ গমবাহী জাহাজ বন্দরে
৬৯৬ বার পঠিত
সোমবার, ২৩ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারত, কানাডা ও অস্ট্রেলিয়া থেকে ৬ গমবাহী জাহাজ বন্দরে

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে গম আমদানির বড় উৎস রাশিয়া ও ইউক্রেন। দেশ দুটি যুদ্ধে জড়িয়ে পড়ায় অন্য অনেক দেশের মতো বাংলাদেশেও গম আমদানির উৎস নিয়ে তৈরি হয় সংকট। এর মধ্যে আরেক বড় রপ্তানিকারক দেশ ভারত গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় সংকট আরও ঘনীভূত হয়। বাংলাদেশ সেই নিষেধাজ্ঞার বাইরে থাকার পরও অস্থির হয়ে ওঠে গমের বাজার। দাম বাড়তে থাকে হু হু করে। একই সঙ্গে দাম বেড়েছে গমজাত সব পণ্যেরও। কিন্তু ভারত, কানাডা ও অস্ট্রেলিয়া থেকে ছয়টি গমবাহী জাহাজ গত কয়েক দিনে বন্দরে ভেড়ায় কিছুটা কমতে শুরু করেছে গমের দাম।

বন্দর সূত্রে জানা যায়, সরকারিভাবে আমদানি হচ্ছে এক লাখ পাঁচ হাজার টন গম। এর মধ্যে ৫২ হাজার পাঁচশ টনের একটি জাহাজ থেকে গম খালাস চলছে। সোমবার (২৩ মে) রাতে আরেকটি জাহাজ থেকে খালাস শুরুর প্রস্তুতি নিয়েছে খাদ্য অধিদপ্তর।

খাদ্য বিভাগ ও চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, ভারতের গুজরাটের কন্দলা বন্দর থেকে ‘এমভি ভি স্টার’ নামে একটি জাহাজ সরকারি ৫২ হাজার পাঁচশ টন গম নিয়ে আসে। চালানটি রোববার (২২ মে) চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। সোমবার (২৩ মে) রাতে জাহাজটি থেকে গম খালাসের প্রস্তুতি নিয়েছে খাদ্য অধিদপ্তর। এর আগে গত ১৬ মে ভারত থেকে আসা ৫২ হাজার পাঁচশ টন সরকারি গমের আরেকটি চালান নিয়ে আসে ‘এমভি ইমানুয়েল সি’। বর্তমানে জাহাজটি থেকে গম খালাস নিচ্ছে খাদ্য অধিদপ্তর। জাহাজটি থেকে ৩১ হাজার পাঁচশ টন খালাস হবে চট্টগ্রাম বন্দরে। মোংলা বন্দরে খালাস হবে অবশিষ্ট ২১ হাজার টন গম।

চট্টগ্রাম খাদ্য চলাচল ও সংরক্ষণ কার্যালয়ের সহকারী নিয়ন্ত্রক সুনীল দত্ত বলেন, এখন চট্টগ্রাম বন্দরে সরকারি গম নিয়ে আসা দুটি জাহাজ রয়েছে। দুটি জাহাজই এসেছে ভারত থেকে। এর মধ্যে গত ১৬ মে আসা ‘এমভি ইমানুয়েল সি’ জাহাজ থেকে গম খালাস চলছে। জাহাজটির অবশিষ্ট ২১ হাজার টন গম মোংলা বন্দরে আনলোড হবে। বুধবারের মধ্যে এটি মোংলায় চলে যেতে পারে। রোববার (২২ মে) আসা জাহাজটি সোমবার কাস্টম থেকে শুল্কায়ন হলে রাত থেকেই খালাস শুরু করা হবে।

তিনি আরও বলেন, এছাড়া বেসরকারি আমদানিকারকদের জন্য ভারত, কানাডা ও অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা চারটি গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে। এর মধ্যে ভারতের কন্দলা বন্দর থেকে ‘এমভি প্রোপেল গ্রেস’ ৫৯ হাজার আটশ টন গম নিয়ে এসেছে। গত ৯ মে ওই জাহাজটি থেকে গম খালাস শুরু হয়। রাজশাহীর নাবিল গ্রুপ গমের চালানটি আমদানি করেছে বলে জানা গেছে। একইভাবে ৫৮ হাজার পাঁচশ টন গমের চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে এমভি সামার স্কাই। এই জাহাজ থেকেও গম খালাস শুরু করেছে আমদানিকারক প্রতিষ্ঠান নাবিল গ্রুপ।

গত ১৬ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে ‘এমভি থর ম্যাক্সিমাস’। অস্ট্রেলিয়ার জিলং বন্দর থেকে ৪৭ হাজার পাঁচশ টন গম নিয়ে আসে জাহাজটি। আরেক আমদানিকারক প্রতিষ্ঠান বিসমিল্লাহ গ্রুপ এ চালানটি আমদানি করে। এছাড়া ৬০ হাজার ৩৭৫ টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে ‘এমভি এইপিওএস’। কানাডার ভ্যানকুভার বন্দর থেকে সিঙ্গাপুর হয়ে চট্টগ্রাম বন্দরে আসে জাহাজটি। চালানটি কারা আমদানি করছে জানা যায়নি।

খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি (২০২১-২২) অর্থবছরের প্রথম সাড়ে ১০ মাসে (১ জুলাই ১৫ মে পর্যন্ত) সরকারি-বেসরকারি পর্যায়ে মোট ৪৩ লাখ ৯০ হাজার ৪৯০ মেট্রিক টন খাদ্যশস্য আমদানি হয়েছে। এর মধ্যে ৯ লাখ ৮২ হাজার ৭০০ টন চাল এবং ৩৪ লাখ ৭ হাজার ৭৯০ মেট্রিক টন গম। একই সময়ে সরকারিভাবে খাদ্যশস্য আমদানি হয়েছে ১১ লাখ ১৮ হাজার ৬৭০ মেট্রিক টন। এতে চাল আমদানি হয়েছে ৬ লাখ ৭৭ হাজার ৪০ মেট্রিক টন এবং গম আমদানি হয়েছে ৪ লাখ ৪১ হাজার ৬৩০ মেট্রিক টন। নতুন করে ভারত থেকে আসা দুই জাহাজে সরকারি এক লাখ ৫ হাজার টনের গম যুক্ত হলে সরকারিভাবে গমের মজুত বাড়বে।

জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দর দিয়ে গত সাড়ে ১০ মাসে খাদ্য অধিদপ্তর ৩ লাখ ২১ হাজার ১৩২ টন গম আমদানি করেছে। একই সময়ে বেসরকারি আমদানিকারকরা ১৩ লাখ ৭২ হাজার ২৬৮ টন গম খালাস নিয়েছে চট্টগ্রাম বন্দর দিয়ে।

এদিকে, ভারত গম রপ্তানিতে নিষেধাজ্ঞা জারির পর দেশের বাজারে অস্থিরতা তৈরি হয়। এর প্রভাব পড়ে পাইকারি বাজার থেকে শুরু করে তৈরি খাদ্যপণ্যের দামেও। তবে গমের আমদানি স্বাভাবিক হওয়ায় বাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে খাতুনগঞ্জের বাজারে প্রতি মণে ৫০ থেকে ৭০ টাকা কমেছে গমের দাম।

খাতুনগঞ্জের গম ব্যবসায়ী আবু তৈয়্যব বলেন, ভারতের নিষেধাজ্ঞার পর খাতুনগঞ্জে হঠাৎ করে গমের দাম বেড়ে যায়। ঈদের পরের সপ্তাহে মণপ্রতি ভারতীয় গম এক হাজার ৪৮০ থেকে এক হাজার ৪৯০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এখন মণে ৬০ থেকে ৭০ টাকা কমেছে। রোববার মণপ্রতি এক হাজার ৪১০ টাকায় গমের ডিও বিক্রি হয়েছে। তবে রেডি (কারখানা থেকে তাৎক্ষণিক সরবরাহযোগ্য) গমের দাম একটু বেশি।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহমদ বলেন, ডলারের দাম হু হু করে বাড়ছে। আবার বাংলাদেশ ব্যাংকের দরের চেয়ে খোলা মার্কেটে ডলারের দাম অনেক বেশি। যে কারণে অনেক ব্যাংক এলসি (ঋণপত্র) খুলতে চাইছে না। এতে আমদানি পণ্যের বাজারে নেতিবাচক প্রভাব তৈরি করেছে। এ সমস্যা সমাধানে ডলারের দাম নিয়ন্ত্রণ করতে হবে। সরকারি-বেসরকারি প্রত্যেক ব্যাংকে ডলারের দাম একই রাখতে হবে। এজন্য বাংলাদেশ ব্যাংককে কঠোর ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন থেকে আমদানি বন্ধ থাকায় ভারত থেকে গম আমদানি বেড়েছে। এর মধ্যে ভারত রপ্তানি বন্ধের ঘোষণা দিলে খাতুনগঞ্জসহ সারাদেশে গমের দাম কিছুটা বেড়েছিল। এখন ভারত প্রতিবেশী দেশগুলোতে গম রপ্তানি বন্ধ করবে না নিশ্চিত করার পর বাজারে তার ইতিবাচক প্রভাব পড়েছে। এরই মধ্যে ভারত থেকে বেশ কয়েকটি জাহাজ গম নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে। এতে গমের দাম কমতে শুরু করেছে। আগামীতে গমের দাম স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।



এ পাতার আরও খবর

বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আর্কাইভ

বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা