সোমবার, ৩০ মে ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » প্রেসিডেন্টের জবাবদিহি চান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
প্রেসিডেন্টের জবাবদিহি চান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্কঃ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে- চলমান সংকট কাটিয়ে ওঠার জন্য কিছু প্রস্তাব রেখেছেন ৷ তার প্রস্তাবনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সংসদের কাছে প্রেসিডেন্টের জবাবদিহি এবং সংসদীয় কমিটিতে তরুণদের অংশগ্রহণ৷ প্রচণ্ড বিক্ষোভের মুখে মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পান রনিল বিক্রমাসিংহে৷
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দায়িত্ব নেয়ার পর থেকেই তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক অস্থিরতা প্রশমিত করে দেশের ভেঙে পড়া অর্থনীতিকে আাবার সচল করা৷ রবিবার এই দুটি লক্ষ্যকে সামনে রেখে কিছু প্রস্তাব রেখেছেন বিক্রমাসিংহে৷
শ্রীলঙ্কার ডেইলি মিররকে তিনি বলেন, বর্তমানে যে ব্যবস্থা চলছে তরুণরা তার পরিবর্তন চায়৷ তাই তরুণদের সার্বিক সমস্যা সম্পর্কে জানা দরকার এবং নিজেরা যাতে নিজেদের সমস্যা সমাধান করতে পারে সে সুযোগ তাদের দেয়া দরকার৷ এই লক্ষ্য পূরণের জন্য সবার আগে রাজনৈতিক সংস্কারের ওপর জোর দিয়ে তিনি বলেন, আইন প্রণেতাদের ক্ষমতা বাড়াতে হবে এবং সরকারের প্রভাব কমাতে হবে৷
ডেইলি মিররকে তিনি বলেন, আমাদের প্রস্তাব করা নতুন ব্যবস্থা অনুযায়ী প্রেসিডেন্ট সংসদের কাছে দায়বদ্ধ হবেন৷
রনিল বিক্রমাসিংহে জানান, আপাতত ১৫টি সংসদীয় কমিটি গঠনের কথা ভাবছেন তারা৷ প্রত্যেকটি কমিটিতে চারজন করে তরুণ থাকবেন৷ চারজন তরুণ প্রতিনিধির তিনজনই হবেন অ্যাক্টিভিস্ট এবং প্রতিবাদী সংগঠনগুলোর পছন্দের৷




ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ 