মঙ্গলবার, ৩১ মে ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেনের ৫ লাখ টন খাদ্যশস্য চুরি করেছে রাশিয়া: জেলেনস্কি
ইউক্রেনের ৫ লাখ টন খাদ্যশস্য চুরি করেছে রাশিয়া: জেলেনস্কি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, তার দেশের অন্তত পাঁচ লাখ টন খাদ্যশস্য চুরি করেছে রাশিয়া। সোমবার রাতে দেওয়া ভাষণে এমন দাবি করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ভলোদিমির জেলেনস্কি বলেন, তার দেশ থেকে চুরি করা খাদ্যশস্য এখন অবৈধভাবে অন্য কোথাও বিক্রি করার উপায় খুঁজছে মস্কো।
এর আগে সোমবার সিএনএন জানিয়েছে, স্যাটেলাইট ইমেজে দেখা গেছে, চুরি করা ইউক্রেনীয় শস্য বোঝাই একটি রাশিয়ান জাহাজ সিরিয়ার লাতাকিয়া বন্দরে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে, বিশাল জাহাজটির প্রায় ৩০ হাজার টন খাদ্যশস্য বহনের সক্ষমতা রয়েছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, গত চার সপ্তাহের মধ্যে এটি ছিল এ ধরনের দ্বিতীয় ট্রিপ। কলোরাডোভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সারের সরবরাহ করা ছবিতে গত (২৭ মে) সিরিয়ার লাতাকিয়া বন্দরে বিশাল জাহাজ মেট্রোস পোজিনিজের উপস্থিতি দেখা যায়।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ চলতি মাসের শুরুর দিকে অভিযোগ করে, রুশ বাহিনী দেশটির অধিকৃত এলাকা থেকে চার লাখ টনেরও বেশি খাদ্যশস্য লুট করেছে।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 