শনিবার, ১১ জুন ২০২২
প্রথম পাতা » আমেরিকা » যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গার ঘটনায় গভর্নর পদপ্রার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গার ঘটনায় গভর্নর পদপ্রার্থী গ্রেফতার
বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃযুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ বৃহস্পতিবার রায়ান কেলির বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে। মধ্যপশ্চিমাঞ্চলের মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর পদপ্রার্থী পাঁচজন রিপাবলিকানের মধ্যে তিনি একজন। ২০২১ সালের ৬ জানুয়ারি ইউএস ক্যাপিটল এ, ডেমোক্রেট জো বাইডেনকে নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে নিশ্চিতকরণ প্রক্রিয়ায় বাধা দেওয়ার ঘটনায় তার ভূমিকার কারণে, তার বিরুদ্ধে চারটি লঘু অপরাধের অভিযোগ আনা হয়েছে।
৪০ বছর বয়সী কেলিকে তার পশ্চিম মিশিগানের বাসভবন থেকে গ্রেফতার করা হয়। ঘটনার দিন ক্যাপিটলে তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হাজার হাজার সমর্থকের মধ্যে তার উপস্থিতি সুবিদিত। যদিও তিনি অস্বীকার করেছেন যে, তিনি ভবনের ভেতরে প্রবেশ করেছিলেন বা অন্যায় কিছু করেছিলেন।
আদালতের এক নথিতে তদন্তকারীরা তার একটি ছবি পেশ করেন। সেখানে দেখা যায়, একটি বেসবল ক্যাপ উল্টো করে পরা অবস্থায় তিনি ট্রাম্পের সমর্থকদেরকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন, এবং ২০২০ এর নভেম্বরের নির্বাচনে বাইডেনের জয়কে নিশ্চিত করতে প্রস্তুত আইনপ্রণেতাদের বাধা দেওয়ার চেষ্টা করছিলেন।
ওয়াশিংটনের ফেডারেল আদালতে দায়েরকৃত অভিযোগের নথিতে, সরকার কেলিকে ঐ দিনের আক্রমণের পরিকল্পনায় জড়িত থাকার বিষয়ে দায়ী করেনি। বরং, তার বিরুদ্ধে অভিযোগগুলো হল, একটি সংরক্ষিত ভবনে জ্ঞাতসারে অবৈধভাবে প্রবেশ করা ও অবস্থান করা; একটি সংরক্ষিত ভবন বা চত্ত্বরে বিশৃঙ্খল ও বিঘ্নকারী কর্মকাণ্ড; এবং ব্যক্তি ও সম্পদের বিরুদ্ধে জ্ঞাতসারে শারিরীক সহিংসতায় জড়িত হওয়া।
এছাড়াও তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পদের ইচ্ছাকৃতভাবে ক্ষতিসাধন বা “ধ্বংস” করার অভিযোগও আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে, প্রতিটি অভিযোগের জন্য কেলি এক বছর পর্যন্ত করে কারাদণ্ডের সাজা পেতে পারেন।




শরণার্থীদের বাজেট ৮১০ মিলিয়ন ডলার বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র 