রবিবার, ৩ জুলাই ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্কাইভ | তথ্যপ্রযুক্তি | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে গর্ভপাত ক্লিনিকে যাওয়ার তথ্য মুছে ফেলবে গুগল
যুক্তরাষ্ট্রে গর্ভপাত ক্লিনিকে যাওয়ার তথ্য মুছে ফেলবে গুগল
বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রে গর্ভপাতের ক্লিনিক, পারিবারিক সহিংসতার শিকার হওয়া ব্যক্তিদের আশ্রয়কেন্দ্র এবং অন্যান্য স্থানে যাওয়া ব্যক্তিদের অবস্থানের তথ্য মুছে ফেলার ঘোষণা দিয়েছে গুগল।
যুক্তরাষ্ট্রে নারীদের গর্ভপাত অনুমোদন দেয় এমন ঐতিহাসিক আইন সম্প্রতি সুপ্রিম কোর্ট বাতিলের পর শুক্রবার জায়ান্ট প্রযুক্তি প্রতিষ্ঠানটি এ ঘোষণা দেয়। সেবাগ্রহীতাদের গোপনীয়তা রক্ষা করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
গুগলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জেন ফিটজপ্যাট্রিক এক ব্লগ পোস্টে বলেন, ‘যদি আমাদের সিস্টেমগুলো শনাক্ত করতে সক্ষম হয় যে ওই জায়গাগুলোতে কেউ গেছেন, তখন লোকেশন হিস্ট্রি থেকে তাঁদের সেখানে যাওয়ার তথ্য মুছে দেব আমরা। আগামী সপ্তাহগুলোতে এ পরিবর্তন কার্যকর হবে।’
অন্য যেসব জায়গা থেকে গুগল সেবাগ্রহীতাদের অবস্থানগত তথ্য সংরক্ষণ করবে না, তার মধ্যে রয়েছে বন্ধ্যত্বের চিকিৎসাকেন্দ্র (ফার্টিলিটি সেন্টার), মাদক নিরাময়কেন্দ্র এবং ওজন কমানোর ক্লিনিক।
গত সপ্তাহে মার্কিন সুপ্রিম কোর্ট সে দেশে গর্ভপাতের সাংবিধানিক অধিকার রদ করার পর এর প্রতিবাতে দেশজুড়ে বিক্ষোভ হয়েছে। ওই রায়ের পর গর্ভপাতের ক্লিনিকগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টের ওই রায়ের পর এক ডজনের বেশি অঙ্গরাজ্যে গর্ভপাত নিষিদ্ধ এবং এ বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।
তবে, গর্ভপাত করাতে ইচ্ছুক নারীদের গোপনীয়তা রক্ষায় তাঁদের তথ্য সংগ্রহ সীমিত করতে গুগলসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন অধিকারকর্মী ও রাজনৈতিক নেতারা। তাঁদের দাবি, এতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো গর্ভপাতবিষয়ক তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য এসব প্রযুক্তি প্রতিষ্ঠানের তথ্য ব্যবহার করতে পারবে না।হয়েছে।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 