মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » ভারতের মুখ্যমন্ত্রী মমতাকে পদ্মা সেতু দেখতে আমন্ত্রণ- শেখ হাসিনার
ভারতের মুখ্যমন্ত্রী মমতাকে পদ্মা সেতু দেখতে আমন্ত্রণ- শেখ হাসিনার
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, সেপ্টেম্বরে দিল্লি সফর করবেন আর সেই সফরে নির্দিষ্ট কর্মসূচির বাইরেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন বঙ্গবন্ধুকন্যা। চিঠি লিখে তিনি মমতাকে সেই ইচ্ছার কথা জানিয়েছেন। পাশাপাশি চিঠিতে নিজেদের অর্থে নির্মিত সদ্য উদ্বোধন হওয়া এশিয়ার অন্যতম দীর্ঘ পদ্মা সেতু দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। মমতাকে পাঠানো চিঠিতে বঙ্গবন্ধুকন্যা লিখেছেন, আপনার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ রইল।
মাসখানেক আগে রাজশাহীর এক ঝুড়ি সুস্বাদু আম পাঠিয়েছিলেন শেখ হাসিনা। প্রাপ্তি স্বীকার করে প্রধানমন্ত্রীকে একটি আন্তরিক চিঠি দিয়েছিলেন মমতা। এরপরই ১২ জুলাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চিঠির উত্তরে পদ্মা সেতু দেখার আমন্ত্রণ জানালেন বঙ্গবন্ধুকন্যা।
চিঠিতে শেখ হাসিনা লিখেছেন, সেপ্টেম্বরে আমার নির্ধারিত নয়াদিল্লি সফরকালে আপনার সঙ্গে সাক্ষাতের সুযোগ সৃষ্টি হবে বলে আশা রাখি। নবনির্মিত পদ্মা সেতুর মাধ্যমে পশ্চিমবঙ্গ তথা ভারতের সঙ্গে বাংলাদেশের আত্মিক বন্ধন আরও দৃঢ় হবে এবং বাণিজ্যিক সম্পর্কে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হবে বলেও চিঠিতে আশা প্রকাশ করেছেন তিনি।
কলকাতায় মুখ্যমন্ত্রীর সচিবালয় নবান্ন সূত্রে মঙ্গলবার জানানো হয়েছে, বঙ্গবন্ধুকন্যার আমন্ত্রণে সাড়া দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কবে বাংলাদেশ সফরে যাবেন, সে বিষয়ে এখনো কোনো সূচি নির্দিষ্ট হয়নি।




মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
জ্বালানি মজুত ও কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
আজ মহান স্বাধীনতা দিবস, বীর সন্তানদের শ্রদ্ধায় স্মরণ করবে জাতি
‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত 