বুধবার, ২০ জুলাই ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বিক্রমাসিংহে
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বিক্রমাসিংহে
বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্কঃ শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিংহে। অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে বিপর্যস্ত এর আগে তিনি একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গোতাবায়া রাজাপাকসে দেশত্যাগের আগে তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দিয়ে যান।এদিকে বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসার প্রেসিডেন্ট পদে লড়াই করার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি সরে দাঁড়ান।
এর আগে প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত প্রার্থী বাছাইয়ে পার্লামেন্ট অধিবেশন বসে মঙ্গলবার (১৯ জুলাই)। সেখানেই প্রেমাদাসা তার সিদ্ধান্তের কথা জানান।
গত শনিবার বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট প্যালেস থেকে পালিয়ে যান গোতাবায়া রাজাপাকসে। তারপরেই তিনি প্রথমে মালদ্বীপ এবং সেখান থেকে সিঙ্গাপুরে পাড়ি জমান। তার ভাই ও সাবেক অর্থমন্ত্রী বসিল রাজাপাকসেও দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে। এর আগে গণবিক্ষোভের জের ধরে সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হন।
গত মার্চ মাস থেকেই অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কায় শুরু হয় গণআন্দোলন। এক পর্যায়ে সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রেসিডেন্টের বাসভবনেও ঢুকে পড়েন তারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। দেশটির পরিস্থিতি এখনও শান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
পার্লামেন্টে রনিল বিক্রমাসিংহে ১৩৪ ভোট পেয়েছেন। অপরদিকে তার তীব্র প্রতিদ্বন্দ্বী দুল্লাস আলাহাপেরুমা পেয়েছেন ৮২ ভোট। এছাড়া অপর প্রেসিডেন্ট প্রার্থী অনুরা কুমারা দিসানায়াকা পেয়েছেন মাত্র তিন ভোট।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 