শিরোনাম:
●   মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত ●   স্থল অভিযান হলে যুক্তরাষ্ট্রের সেনারা কেউ জীবিত ফিরতে পারবে না : ইরানি সেনাপ্রধান ●   যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ ●   ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য ●   প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড ●   টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ? ●   হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান ●   আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প ●   ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ●   রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

BBC24 News
শুক্রবার, ২২ জুলাই ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভারতের নতুন রাষ্ট্রপতি আদিবাসী দ্রৌপদী মুর্মু
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভারতের নতুন রাষ্ট্রপতি আদিবাসী দ্রৌপদী মুর্মু
৬১৫ বার পঠিত
শুক্রবার, ২২ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতের নতুন রাষ্ট্রপতি আদিবাসী দ্রৌপদী মুর্মু

---বিবিসি২৪নিউজ, অমিত ঘোষ, দিল্লি থেকেঃ ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু। তিনি দেশটির প্রথম আদিবাসী রাষ্ট্রপতিও। বৃহস্পতিবার (২১ জুলাই) তিন দফায় গণনা শেষে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন দ্রৌপদী। ভোটে প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহাকে বিপুল ব্যবধানে হারিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুসারে, রাষ্ট্রপতি পদে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ লাখ ৪০ হাজার ৯৯৬ ভোট। সেখানে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু পেয়েছেন ৫ লাখ ৭৭ হাজারের বেশি।

এই জয়ের মাধ্যমে ভারতের বিদায়ী প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের উত্তরসূরী হচ্ছেন দ্রৌপদী। আগামী ২৫ জুলাই রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি।

১৬তম রাষ্ট্রপতি ভোটে বিজয়ী প্রার্থী হচ্ছেন দেশটির ১৫তম রাষ্ট্রপতি। কারণ, ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পর পর দু’বার (১৯৫২ এবং ১৯৫৭) নির্বাচনে জয়ী হয়েছিলেন।

এর আগে, গত সোমবার (১৮ জুলাই) অনুষ্ঠিত হয় ভারতের ১৬তম রাষ্ট্রপতি নির্বাচন। এতে ভোট পড়েছিল ৯৮ দশমিক ৯ শতাংশ। রাষ্ট্রপতি নির্বাচনে সব মিলিয়ে ভোট দিয়েছিলেন ৪ হাজার ৭৯৭ জন সংসদ সদস্য ও বিধায়ক। বৃহস্পতিবার (২১ জুলাই) স্থানীয় সময় বেলা ১১টার দিকে শুরু হয় ভোট গণনা।

আনন্দবাজার পত্রিকার খবর অনুসারে, দ্রৌপদী মুর্মু এখন পর্যন্ত ভোট পেয়েছেন ২ হাজার ১৬১টি এবং তার প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহা পেয়েছেন ১ হাজার ৫৮টি। দ্রৌপদীর পক্ষে ভোটমূল্য জমা হয়েছে ৫ লাখ ৭৭ হাজার ৭৭৭টি আর যশবন্ত পেয়েছেন ২ লাখ ৬১ হাজার ৬২।

অবশ্য আগেই ধারণা করা গিয়েছিল, ফলাফল কী হতে পারে। এদিন মূলত দেখার বিষয় ছিল, কত ভোটে জেতেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার সন্ধ্যা গড়াতেই সামনে এলো সেই ফল। তিন দফার গণনা শেষে দ্রৌপদী মুর্মু বিপুল ভোটে বিজয়ী। অবশ্য এক দফা এখনো গণনা বাকি রয়েছে। তবে তাতে ফলাফল বদলাবে না, তা ধরে নেওয়া যায়।

এদিকে যত সময় গেছে, ততই তার জয়ের পাল্লা ভারী হতেই আনন্দে মেতে ওঠেন বিজেপি সমর্থকেরা। দলের দিল্লির সদর দপ্তরে দ্রৌপদীর জয় উদযাপনের আয়োজন চলছে। সব রাজ্য শাখাকেও বলা হয়েছে, চূড়ান্ত ফল ঘোষণার পর দলীয় কার্যালয়ে মিষ্টিমুখ কর্মসূচি পালন করতে। সম্ভব হলে বিজয় মিছিল করতে হবে।



এ পাতার আরও খবর

মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত
স্থল অভিযান হলে যুক্তরাষ্ট্রের সেনারা কেউ জীবিত ফিরতে পারবে না  : ইরানি সেনাপ্রধান স্থল অভিযান হলে যুক্তরাষ্ট্রের সেনারা কেউ জীবিত ফিরতে পারবে না : ইরানি সেনাপ্রধান
যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ
ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য
প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড
হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান
আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প
ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯ রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
আগেইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: হেগসেথ আগেইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: হেগসেথ

আর্কাইভ

ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য
টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ?
ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার