মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | রাজনীতি | শিরোনাম | সাবলিড » ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী আটক
ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী আটক
বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ, দিল্লি থেকেঃ ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) রাজধানী দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেওয়ার সময় তাকে আটক করা হয়।
এদিকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি-সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এবং তদন্ত সংস্থাগুলো বিরোধী নেতাদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে এমন অভিযোগসহ বেশ কিছু ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভ-সমাবেশে অংশ নিয়েছেন কংগ্রেসের নেতাকর্মীরা।রাহুল গান্ধীর আগে আরও বেশ কয়েকজন কংগ্রেস নেতাকে আটক করে পুলিশ। আটকের আগে প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে স্লোগান দেন রাহুল। তিনি বলেন, ভারত একটি পুলিশ রাষ্ট্র (প্রধানমন্ত্রী নরেন্দ্র), মোদি এর রাজা।
ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির দফতরে সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে এ নিয়ে দ্বিতীয়বারের মতো জিজ্ঞাসাবাদ করছে ইডি। এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোনিয়া গান্ধী ইডির দফতরে যাওয়ার সময় তার সঙ্গে ছিলেন তার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী। রাহুল গান্ধীও বিক্ষোভে অংশ নেওয়ার আগে তার মায়ের সঙ্গে ছিলেন। রাহুল গান্ধীসহ ৭৫ জন কংগ্রেস নেতা আটক হয়েছেন।
মঙ্গলবার পার্লামেন্ট ভবন থেকে রাষ্ট্রপতি ভবনের মাঝের রাস্তায় ধরনায় বসেন রাহুলসহ কংগ্রেসের নেতা-কর্মীরা। সে সময় বিজয় চকের সামনে থেকে তাদের আটক করে পুলিশের একটি বাসে তোলা হয়। কংগ্রেসের পক্ষ থেকে মল্লিকার্জুন খার্গে বলেন, আমরা পুলিশের দেওয়া বিধি মেনেই প্রতিবাদ করছি। এসব কিছু বিরোধীদের কণ্ঠ রোধ করতে মোদী ও অমিত শাহের ষড়যন্ত্র।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 