বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » করোনা ২৪ ঘণ্টায় মৃত্যুর শীর্ষে যুক্তরাষ্ট্র, সংক্রমণে জাপান
করোনা ২৪ ঘণ্টায় মৃত্যুর শীর্ষে যুক্তরাষ্ট্র, সংক্রমণে জাপান
বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১৯০২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ লাখ ৭৯ হাজার ৭০৪ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৯ লাখ ৫৩ হাজার ২৭৩ জন।
এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ১০ হাজার ৫৪৮ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ কোটি ৮৩ লাখ ৫১ হাজার ৫৭৩ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৪ কোটি ৭৮ লাখ ৯৫ হাজার ৩২২ জন।বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ১ লাখ ৮০ হাজার ২২৬ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০৮ জন। এ সময়ে সবেচেয়ে বেশি ৩৯৭ জন মারা গেছেন যুক্তরাষ্ট্রে। এই ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ১৪ হাজার ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ২৭ লাখ ৬১ হাজার ৮৬৫ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৫৩ হাজার ৯৫৯ জন। এছাড়া সুস্থ হয়েছেন আট কোটি ৭৭ লাখ ৭২ হাজার ১৬৪ জন।
এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ৩০৮ জন, ইতালিতে ২০৭ জন, ফ্রান্সে ১০৩ জন, মেক্সিকোয় ১৫২ জন, রাশিয়ায় ৩৬ জন, অস্ট্রেলিয়ায় ৮২ জন এবং ইসরায়েলে ৪৩ জন মারা গেছেন।
এসময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৮০ জনে। এসময়ে রোগী শনাক্ত হয়েছে ৬২৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩ হাজার ৫৭০ জনে।




জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প 