শনিবার, ৩০ জুলাই ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » হিটলারের ঘড়ি নিলামে ১১ লাখ ডলারে বিক্রি
হিটলারের ঘড়ি নিলামে ১১ লাখ ডলারে বিক্রি
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধিঃ জার্মানির কুখ্যাত নাৎসী বাহিনীর প্রধান অ্যাডলফ হিটলারের ঘড়িটি নিলামে ১১ লাখ ডলারে বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এক নিলামে ঘড়িটি বিক্রি হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, হুবার টাইমপিসের ঘড়িটি কিনে নিয়েছেন একজন অজ্ঞাত ব্যক্তি।
ঘড়িতে হিটলারের আদ্যাক্ষর এএইচ খোদাই করা আছে। ঘড়িটির ওপর একটি সোনালি রঙের ঢাকনা রয়েছে।
যদিও ম্যারিল্যান্ডের আলেকজান্ডার ঐতিহাসিক নিলাম কেন্দ্রে ঘড়িটি বিক্রির আগে নিলামের বিষয়ে ইহুদি নেতারা নিন্দা জানিয়েছেন।
১৯৩৩ থেকে ১৯৪৫ পর্যন্ত অ্যাডলফ হিটলার নাৎসি জার্মানির নেতৃত্ব দেন। ধারণা করা হয়, তার আমলে প্রায় ১ কোটি ১০ লাখ মানুষকে হত্যা করা হয়। যার মধ্যে শুধু ইহুদির সংখ্যা ৬০ লাখ।
ধারণা করা হচ্ছে, ঘড়িটি সম্ভবত ১৯৩৩ সালে জার্মানির ফ্যাসিস্ট এ নেতাকে জন্মদিনের উপহার হিসেবে দেওয়া হয়েছিল। সে বছরে তিনি জার্মানির চ্যান্সেলর হন।
১৯৪৫ সালের ৩০ এপ্রিল হিটলারের জার্মানির বেরঘোফের একটি বাঙ্কারে আত্মহত্যা করেন হিটলার




জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি
ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও
২০৫০ সালের মধ্যে বিশ্বের চরম উষ্ণতা শিকার হবে বাংলাদেশ: অক্সফোর্ডের গবেষণা 