আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরু
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ দুই মাস বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরু হয়েছে। সোমবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা বন্দর থেকে ৪৫টি ট্রাকে ১ হাজার মেট্রিক টন গমের প্রথম চালান আখাউড়া স্থলবন্দরে প্রবেশ করে।
শুল্কমুক্ত সুবিধায় আমদানিকারক প্রতিষ্ঠান প্রতি মেট্রিক টন গম ৩৫৫ ইউএস ডলার মূল্য দিয়ে ভারত থেকে কিনেছে; যা বাংলাদেশি টাকায় প্রতি কেজি গমের মূল্য দাঁড়িয়েছে ৩৭ টাকা ৫৯ পয়সা। আমদানি করা গম কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্বে আছে স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনাল।
সিঅ্যান্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আক্তার হোসেন বলেন, তার প্রতিষ্ঠান আমদানি করা গম কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্বে আছে।
তিনি বলেন, দীর্ঘ দুই মাস বন্ধের পর পূর্ব-উত্তর রাজ্যগুলোর সঙ্গে ত্রিপুরা রাজ্যের যোগাযোগ স্বাভাবিক হওয়ায় আবার ভারত থেকে ২৫০০ মেট্রিক টনের একটি গমের চালান আগরতলা বন্দর হয়ে আখাউড়া স্থলবন্দরে পৌঁছবে। এরই মধ্যে সোমবার বিকাল পর্যন্ত ৪৫টি ভারতীয় ট্রাকে এক হাজার মেট্রিক টন গম আখাউড়া বন্দরে এসে পৌঁছায়। বাকি গম ক্রমান্বয়ে এসে পৌঁছবে।





আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা
পর্যটকদের নিরাপত্তা বিবেচনা সাজেকে ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার 