বুধবার, ৩ আগস্ট ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন রাষ্ট্রদূতকে জরুরি তলব করল চীন
মার্কিন রাষ্ট্রদূতকে জরুরি তলব করল চীন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ হুশিয়ারি সত্ত্বেও তাইওয়ানে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের প্রতিবাদে বেইজিংয়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নসকে তলব করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার রাতে পেলোসি তাইপে অবতরণের পরই ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে বেইজিং। এরই অংশ হিসেবে নিকোলাসকে তলব করা হয়েছে। খবর বিবিসির।
চীনের ভাইস পররাষ্ট্রমন্ত্রী জি ফেং বলেন, পেলোসির সফরের অসৎ উদ্দেশ্য রয়েছে এবং গুরুতর পরিণতির বিষয়ে সতর্ক করা হয়েছে। চীন অলসভাবে বসে থাকবে না বলেও হুশিয়ারি দিয়েছেন তিনি।
রাজধানী তাইপে অবস্থান করা মার্কিন স্পিকার পেলোসি তাইওয়ানের প্রেসিডেন্ট এবং আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠক করবেন জানা গেছে। তাইওয়ানে পৌঁছে টুইট বার্তায়ন পেলোসি বলেন, এই সফরের মধ্য দিয়ে তাইওয়ানের গতিশীল গণতন্ত্রের প্রতি, যুক্তরাষ্ট্রের অবিচল প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে তার প্রতিনিধি দল।
গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের অবিচ্ছিন্ন অংশ বলে দাবি করে চীন। যদিও নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখে তাইওয়ান। বেইজিংয়ের আপত্তি সত্ত্বেও বিগত ২৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা হিসেবে দ্বীপিটতে সফর শুরু করেছেন ন্যান্সি পেলোসি। এতে অঞ্চলটিতে চরম উত্তেজনা বিরাজ করছে।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 