শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ৩ আগস্ট ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পেলোসির সফরের পর তাইওয়ানের চারপাশে মহড়া চালাচ্ছে- চীন
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পেলোসির সফরের পর তাইওয়ানের চারপাশে মহড়া চালাচ্ছে- চীন
৬০১ বার পঠিত
বুধবার, ৩ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পেলোসির সফরের পর তাইওয়ানের চারপাশে মহড়া চালাচ্ছে- চীন

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে উত্তেজনার মধ্যে দ্বীপটির চারপাশে মহড়া চালানোর ঘোষণা দিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)।বেইজিংভিত্তিক সংবাদমাধ্যম সিজিটিএন এ তথ্য জানায়।

চীনের প্রবল আপত্তি সত্ত্বেও মঙ্গলবার রাতে তাইওয়ান সফর করেন পেলোসিসহ একটি প্রতিনিধি দল। সফর শেষে তারা বুধবার দক্ষিণ কোরিয়ার উদ্দেশে দ্বীপটি ছেড়ে যান।

রোববার পেলোসির নেতৃত্বে একটি প্রতিনিধি দল এশিয়ার উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগ করে। ওই প্রতিনিধি দল সিঙ্গাপুর ও মালয়েশিয়া সফর শেষে তাইওয়ান আসে। এখন দলটি দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করবে।

এদিকে তাইওয়ানে পেলোসির সফরের প্রতিক্রিয়ায় চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র উ চিয়ান বলেন, ‘চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং পাল্টা ব্যবস্থা হিসেবে সামরিক মহড়া চালানো হবে।

জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে দৃঢ়ভাবে রক্ষা করা, বহিরাগত শক্তির হস্তক্ষেপ এবং ‘তাইওয়ানকে স্বাধীন’ করার জন্য বিচ্ছিন্নতাবাদীদের চক্রান্তকে দৃঢ়ভাবে ব্যর্থ করার প্রতিশ্রুতি দিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

পিএলএ ঘোষণা করেছে যে, বৃহস্পতিবার (৪ আগস্ট) থেকে রোববার (৭ আগস্ট) পর্যন্ত তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালানো হবে। এর মধ্যে প্রশিক্ষণ কর্মসূচি ও লাইভ ফায়ার অন্তর্ভুক্ত রয়েছে।

মহড়া চলাকালে নিরাপত্তার জন্য এ অঞ্চলের সাগরে জাহাজ ও আকাশে যুদ্ধবিমানের প্রবেশ নিষিদ্ধ বলে জানানো হয় খবরে।

চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ড হিসেবেই দেখে। এ কারণে দ্বীপটির কাছেই গত দুই বছর ধরে ধারাবাহিকভাবে সামরিক কার্যক্রম জারি রেখেছে চীন। তবে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন চীনের দাবির তীব্র বিরোধী। তিনি তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবেই মনে করেন।



এ পাতার আরও খবর

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা