শিরোনাম:
●   শরণার্থীদের বাজেট ৮১০ মিলিয়ন ডলার বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন ●   বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে ●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ১০ আগস্ট ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জলবায়ু পরিবর্তনের ফলে ২শতাধিক রোগ ভয়ংকর হয়েছে, কমেছে রোগপ্রতিরোধ ক্ষমতা: গবেষণা
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জলবায়ু পরিবর্তনের ফলে ২শতাধিক রোগ ভয়ংকর হয়েছে, কমেছে রোগপ্রতিরোধ ক্ষমতা: গবেষণা
৫০৮ বার পঠিত
বুধবার, ১০ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জলবায়ু পরিবর্তনের ফলে ২শতাধিক রোগ ভয়ংকর হয়েছে, কমেছে রোগপ্রতিরোধ ক্ষমতা: গবেষণা

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের ফলে ৫৮ শতাংশ রোগ আরও ভয়ংকর হয়ে উঠেছে বলে দাবি করা হয়েছে নতুন গবেষণায়।

ব্রিটিশ বিজ্ঞান সাময়িকী ‘নেচারে’ প্রকাশিত এক গবেষণায় ইউনিভার্সিটি অব হাওয়াই’র গবেষকরা এমন দাবিই করেছেন। তারা এই গবেষণা দেখেছেন গ্রিন হাউজ গ্যাসের কারণে জলবায়ুজনিত দশটি আপদ আরও ভয়াবহ রূপ নিয়েছে।

যার মধ্যে আছে তাপমাত্রা বৃদ্ধি, খরা, দাবদাহ, দাবানল, বন্যা, ঝড়, সামুদ্রিক উচ্চতা বৃদ্ধির মতোর আপদগুলো।

রোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ৭০ হাজার পৃষ্ঠার বৈজ্ঞানিক নথি ঘেটে তারা জানতে পেরেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে অনেক রোগ বৃক্ষ-প্রাণী-মানব শরীরে হানা দিচ্ছে এবং এর তীব্রতাও স্বাভাবিকের তুলনায় অনেকটা বেড়েছে।

৩৭৫ রোগের চরিত্র বিশ্লেষণে ২০১৮ সালেই দেখা গিয়েছিল এর মধ্যেই ২০১৮টি হয় জলবায়ু পরিবর্তনের কারণে।

জলবায়ু পরিবর্তন ‘আপদ’ আরও কাছে টানছে

গবেষকরা দেখেছেন জলবায়ু পরিবর্তন রোগ জীবাণুর অনুকূল পরিবেশ তৈরি করে আপদকে আরও কাছে টেনে আনছে। তাপমাত্রা ও আদ্রতা বৃদ্ধির ফলে মশা, কীটপতঙ্গ, মানুষের ও প্রাণীর শরীরের অভ্যন্তরে বাস করা পতঙ্গ; যারা ভাইরাস ও ব্যাকটেরিয়া জনিত রোগ জীবাণু ছড়াতে সহায়ক, তাদের পরিমাণ বাড়ছে।

ফলে ডেঙ্গু, প্লেগ ও ম্যালেরিয়ার মতো রোগের প্রকোপও বাড়ছে।
জলবায়ু পরিবর্তন ১০০০ বেশি রোগ জীবাণুর বিস্তারের সহায়ক ভূমিকা পালন করছে… জলবায়ু জনিত আপদও বাড়ছে বিশ্ব জুড়ে; এমন দাবিই করেছেন গবেষকরা।

বন্যা, ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে মশার বিস্তার ও প্রজনন বাড়ছে। এভাবেই জলবায়ু পরিবর্তন মানুষকে আপদের আরও কাছে নিয়ে যাচ্ছে।

গবেষকরা বলছেন, দাবদাহের কারণে জলবাহিত রোগও বাড়ছে। ঝড়, বন্যা ও সমুদ্রপৃষ্টের উচ্চত বৃদ্ধির ফলে ছড়াচ্ছে নিউমোনিয়া, টাইফয়েড, হেপাটাইটিস। শ্বাসকষ্টজনিত ও চর্ম রোগের হারও বাড়ছে উদ্বেগজনকভাবে।

রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে দুর্বল

রোগ জীবাণু নিজেদের আরও শক্তিশালী করে ফেলছে, এর পেছনে বড় ভূমিকা রাখছে আবহাওয়া পরিবর্তন। বিপরীতে মানুষের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতাও কমছে, হয়ে পড়ছে আরও দুর্বল।

গবেষণায় নেতৃত্ব দেওয়া ক্যামিলো মোরা বলেছেন, ‘করোনার ভয়াবহ মাত্রাই বলে দিচ্ছে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণের ফলে সত্যিই স্বাস্থ্য ঝুঁকি এতো ভয়াবহ পর্যায় পৌঁছেছে, সত্যিই এটা ছিল ভীতিকর। ’

তিনি আরও বলেন, ‘আরও রোগ ও জীবাণুর সংক্রমণ আছে, যা আমাদের সত্যিই ভাবিয়ে তুলছে; আমরা জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারব তো? এটা গ্রিনহাউজ গ্যাস নির্গমন জরুরি ভিত্তিতে কমানোর তাগিদ দিচ্ছে। ’



এ পাতার আরও খবর

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান

আর্কাইভ

শরণার্থীদের বাজেট ৮১০ মিলিয়ন ডলার বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস