শনিবার, ২৭ আগস্ট ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » শ্রীলঙ্কার শিশুরা ক্ষুধার্ত অবস্থায় রাত কাটাচ্ছে
শ্রীলঙ্কার শিশুরা ক্ষুধার্ত অবস্থায় রাত কাটাচ্ছে
বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্কঃ অর্থনৈতিক সঙ্কটের কারণে শ্রীলঙ্কার শিশুরা ‘ক্ষুধার্ত অবস্থায় বিছানায়’ যাচ্ছে। শুক্রবার জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোও একই ধরনের সঙ্কটে পড়তে পারে।
চলতি বছর শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ শেষ হয়ে যায়। এতে দেশটি খাদ্য, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করতে পারছে না। এর ফলে দেশটিতে স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের দক্ষিণ এশিয়ার পরিচালক জর্জ লারিয়া-আদজেই বলেছেন, ‘রান্নাঘরের প্রধান জিনিসগুলো কেনা অসাধ্য হওয়ায় পরিবারগুলোকে নিয়মিত খাবার বাদ দিতে হচ্ছে যা তাদেরকে সঙ্কট আরও বাড়িয়ে তুলছে।’
তিনি সাংবাদিকদের বলেন, ‘শিশুরা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যাচ্ছে, তাদের পরবর্তী খাবার কোথা থেকে আসবে তা নিশ্চিত নয়।’
এপ্রিল মাসে শ্রীলঙ্কা পাঁচ হাজার ১০০ কোটি ডলারের ঋণ খেলাপি হয়েছে। বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে দেশটির বেলআউট আলোচনা চলছে।
জর্জ লারিয়া বলেন, ‘দক্ষিণ এশিয়া জুড়ে তীব্র অর্থনৈতিক অনিশ্চয়তা এবং মুদ্রাস্ফীতি শিশুদের জীবনকে আরও হুমকির মুখে ফেলতে পারে। আমি শ্রীলঙ্কায় যা দেখেছি তা দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর জন্য সতর্কবার্তা।’




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 