শিরোনাম:
●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী ●   মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের ●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ ●   আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বুধবার, ৩১ আগস্ট ২০২২
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » শেখ হাসিনার জন্য কাজ করেন,না হলে আপনার কোনো অস্তিত্বই থাকবে না -শামীম ওসমানকে আইভী
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » শেখ হাসিনার জন্য কাজ করেন,না হলে আপনার কোনো অস্তিত্বই থাকবে না -শামীম ওসমানকে আইভী
৬৯৩ বার পঠিত
বুধবার, ৩১ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেখ হাসিনার জন্য কাজ করেন,না হলে আপনার কোনো অস্তিত্বই থাকবে না -শামীম ওসমানকে আইভী

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইমান জাতিকে কলঙ্কমুক্ত করেছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি এ কে এম শামীম ওসমানের উদ্দেশে তিনি বলেছেন, এখনও সময় আছে হুংকার বাদ দিয়ে শেখ হাসিনার জন্য কাজ করেন। তা না হলে আপনার কোনো অস্তিত্বই থাকবে না।

মঙ্গলবার সন্ধ্যায় নগরের ২ নম্বর রেলগেটের জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে ১৫ ও ২১ আগস্টে নিহতদের স্মরণে শ্রমিক লীগের আলোচনা সভায় এসব কথা বলেন আইভী।

তিনি বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা হলে আপনাকে (শামীম ওসমান) কিন্তু দেখি নাই। সেদিন আমরাই গুটিকয়েক এই শহরে মিছিল করেছিলাম। কী কারণে আপনি বিএনপি নেতাকে দলে এনে চেয়ারম্যান বানালেন? এসব বাদ দিন, তা না হলে আপনার পরিণতি খুব খারাপ হবে।

আইভী বলেন, এই জাতি যেমন বীরের জাতি, তেমনি কতিপয় কুলাঙ্গার সেনা অফিসারের কারণে আমরা বেইমান জাতি হিসেবে পরিচিত। এই বেইমান জাতিকে কলঙ্কমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনও সেই বেইমানদের কয়েকজন পলাতক।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আনিসুর রহমান খান দিপু প্রমুখ বক্তব্য দেন।



আর্কাইভ

বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা