শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ব্রিটিশ রাজার দায়িত্বে চার্লস
ব্রিটিশ রাজার দায়িত্বে চার্লস
বিবিসি২৪নিউজ,রুপি শামীম লন্ডন থেকেঃ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তার ৭০ বছরের শাসনামলের অবসান হয়েছে। বৃহস্পতিবার তার মৃত্যুর পর ব্রিটেনের রাজা হয়েছেন তার ছেলে চার্লস ফিলিপ আর্থার জর্জ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
কয়েক প্রজন্ম ধরে যুক্তরাজ্যকে দিক নির্দেশনা দিয়েছেন রানি এলিজাবেথ। দায়িত্বের প্রতি তার নিষ্ঠার কারণে বিশ্বজুড়ে মানুষের শ্রদ্ধা ও প্রশংসা অর্জন করেছেন।
১৯৫২ সালে সিংহাসনে আরোহন করেছিলেন তিনি। এই বছর সিংহাসন আরোহণের ৭০ বছর তিনি পালন করেছেন। অনেকের নতুন এলিজাবেথীয় যুগ বলে পরিচিত অধ্যায়ের সমাপ্তি ঘটে বৃহস্পতিবার।
আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের নতুন রাজার নাম হবে রাজা চার্লস তৃতীয়। সরকারিভাবে বিষয়টি নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে বিবিসি।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 