শিরোনাম:
●   ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ●   হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ●   পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার ●   আজ মহান স্বাধীনতা দিবস, বীর সন্তানদের শ্রদ্ধায় স্মরণ করবে জাতি ●   ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী ●   যুদ্ধ বন্ধে পাঁচ শর্ত দিল ইরান ●   ইরানে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ●   জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ ●   হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ইউরোপীয় কমিশনের
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

BBC24 News
রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেনের সেনারা জয়ের দিকে এগোচ্ছে
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেনের সেনারা জয়ের দিকে এগোচ্ছে
৬০৯ বার পঠিত
রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউক্রেনের সেনারা জয়ের দিকে এগোচ্ছে

---বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধিঃ ইউক্রেনের সেনারা দেশটির উত্তরাঞ্চলীয় খারকিভে রাশিয়ার সেনাদের দখলে থাকা বেশ কয়েক হাজার কিলোমিটার উদ্ধারে সক্ষম হয়েছে বলে দাবি করেছে৷ অন্যদিকে রাশিয়া জানিয়েছে পরিকল্পনা অনুযায়ীই সেখান থেকে তারা সেনা সরিয়ে নিচ্ছে৷টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইউক্রেনের চিফ কমান্ডার জেনারেল ভেলেরিয়ে জালুজনি জানান, সেপ্টেম্বরের শুরু থেকে এ পর্যন্ত ইউক্রেনের সেনারা রাশিয়ার দখলকৃত তিন হাজার বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে৷

তিনি বলেন, দেশটির খারকিভে রাশিয়ার সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে ইউক্রেনের সেনারা৷ খারকিভের দক্ষিণ এবং পুর্বাঞ্চলে এগিয়ে যাচ্ছে তারা৷
ইউক্রেনের সেনারা দেশটির উত্তরাঞ্চলীয় খারকিভে রাশিয়ার সেনাদের দখলে থাকা বেশ কয়েক হাজার কিলোমিটার উদ্ধারে সক্ষম হয়েছে বলে দাবি করেছে৷ অন্যদিকে রাশিয়া জানিয়েছে পরিকল্পনা অনুযায়ীই সেখান থেকে তারা সেনা সরিয়ে নিচ্ছে

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইউক্রেনের চিফ কমান্ডার জেনারেল ভেলেরিয়ে জালুজনি জানান, সেপ্টেম্বরের শুরু থেকে এ পর্যন্ত ইউক্রেনের সেনারা রাশিয়ার দখলকৃত তিন হাজার বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে৷

তিনি বলেন, দেশটির খারকিভে রাশিয়ার সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে ইউক্রেনের সেনারা৷ খারকিভের দক্ষিণ এবং পুর্বাঞ্চলে এগিয়ে যাচ্ছে তারা৷

খারকিভে সেনাদের এই অগ্রগতিকে বড় সাফল্য হিসেবে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কি৷ তার আশা, শক্তিশালী অস্ত্র হাতে পেলে আসছে শীতের মধ্যে ইউক্রেনের সেনারা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারবে৷

রাজধানী কিয়েভের একজন সামরিক বিশেষজ্ঞ ওলেহ যানোভ বলেন, খারকিভে ইউক্রেনের সেনাদের এই অগ্রগতির ফলে লুহানস্কেও তাদের এগিয়ে যাওযার পথ প্রশস্ত হবে ৷

গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের সেনাদের খারকিভ অঞ্চলের অগ্রগতির কথা জানিয়েছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও৷

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রলালয় শনিবার জানিয়েছে, খারকিভ অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে রাশিয়ান সৈন্যদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে৷ পার্শ্ববর্তী দোনেৎস্কে শক্তি বৃদ্ধির লক্ষ্য নিয়ে সেনাদের এই অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানানো হয়৷



আর্কাইভ

ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
যুদ্ধ বন্ধে পাঁচ শর্ত দিল ইরান
ইরানে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
প্রথম কর্মদিবসে সচিবালয়ে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়
ইরানের পাশে থাকবে পাকিস্তান