বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জ্বালানি সংকটে নিভে যাবে আইফেল টাওয়ারের আলো
জ্বালানি সংকটে নিভে যাবে আইফেল টাওয়ারের আলো
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধিঃ ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের অন্যান্য দেশের মতো ফ্রান্সেও জ্বালানি সমস্যা তীব্র হয়ে উঠছে। বেড়ে গেছে বিদ্যুতের দাম। এই প্রবণতা অব্যাহত থাকবে বলে বিভিন্ন সূত্র থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।
এই পরিস্থতি সামাল দিতে বিদ্যুতের ব্যবহার কমানোর চেষ্টা করছে দেশটির সরকার। জ্বালানি সংকট নিরসনে বিদ্যুৎ খরচ অন্তত ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। এরই আলোকে বিশ্বখ্যাত আইফেল টাওয়ারের আলো সোয়া এক ঘণ্টা আগেই নিভিয়ে ফেলা হবে।
সাধারণত রাত একটা পর্যন্ত আলোকিত থাকত আইফেল টাওয়ার। কিন্তু এখন তা রাত ১১টা ৪৫ মিনিটেই বন্ধ করে দেওয়া হবে সেই আলো। তবে নিরাপত্তার জন্য রাস্তার আলো আপাতত বন্ধ করা হচ্ছে না।
রাজধানী প্যারিসের মেয়র জানিয়েছেন, শহরের বিদ্যুতের খরচ এক কোটি ইউরো বেড়ে গেছে। এই ধাক্কা সামলাতেই ঠিক হয়েছে, শহরে অন্তত ১০ শতাংশ বিদ্যুৎ কম খরচ করা হবে। আইফেল টাওয়ারে আলো আগেভাগে বন্ধ করে দিলে চার শতাংশ বিদ্যুৎ বাঁচবে।
এছাড়া সুইমিংপুলে তাপমাত্রা এক ডিগ্রি কমানো হবে। আগে তা ২৬ ডিগ্রি সেলসিয়াসে থাকত, এবার ২৫ ডিগ্রিতে থাকবে। সরকারি বাড়ির তাপমাত্রাও কমানো হবে। তা ১৮ ডিগ্রি সেলসিয়াসে রাখা হবে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে এই পরিকল্পনা পুরোপুরি কার্যকর হবে।




ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী 