শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৩ অক্টোবর ২০২২
প্রথম পাতা » সম্পাদকীয় » দেশে মোবাইল ব্যাংকিংয়ে অর্থ পাচার নজরদারি প্রয়োজন
প্রথম পাতা » সম্পাদকীয় » দেশে মোবাইল ব্যাংকিংয়ে অর্থ পাচার নজরদারি প্রয়োজন
৬৯৪ বার পঠিত
রবিবার, ২৩ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশে মোবাইল ব্যাংকিংয়ে অর্থ পাচার নজরদারি প্রয়োজন

---এম ডি জালালঃ বর্তমানে দেশ থেকে বিদেশে অর্থ পাচারে বড় ভূমিকা রাখছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা মোবাইল বাংকিং। হুন্ডির মাধ্যমে পাঠানো হচ্ছে এ অর্থ। দেশ থেকে অর্থ পাচার হচ্ছে নানা পন্থায়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানতে পেরেছে, ব্যক্তিগত পর্যায়ে হুন্ডির মাধ্যমে পাঠানো টাকার অঙ্ক খুব বেশি না হলেও মোট হিসাবে তা অনেক বড়। বছরে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে এই চ্যানেলে। জানা যায়, একে ঘিরে গড়ে উঠেছে অনেক সিন্ডিকেট। আর তা নিয়ন্ত্রণ করছে দেশের বাইরে থাকা অবৈধ কারবারিরা। তারা বিদেশ থেকে রেমিট্যান্সের ডলার সংগ্রহ করে তা অন্যত্র ব্যবহার করছে। আর দেশে তাদের চক্রের সদস্যরা গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে স্থানীয় মুদ্রা টাকা। এর ফলে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স কমে গেছে। এতে দেশ বঞ্চিত হচ্ছে বৈদেশিক মুদ্রা থেকে। আবার সীমান্ত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে দেশের ভেতর থেকেও অর্থ পাচার করা হচ্ছে। এসব কারণে ডলার সংকট আরও তীব্র হয়েছে এবং কমে গেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। পুরো বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উচিত অবিলম্বে এদিকে বিশেষ দৃষ্টি দেওয়া। এ অবৈধ লেনদেন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া।

সন্দেহ নেই, মোবাইল ব্যাংকিং সাধারণ মানুষের ছোট ছোট অর্থ লেনদেন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া বিভিন্ন সেবার বিল পরিশোধের কাজটি অনেক সহজ করে দিয়েছে। তবে মোবাইল ব্যাংকিংয়ের অপব্যবহার কাম্য নয় কোনোভাবেই। এ কারবার থেকে মোবাইল ব্যাংকিং এজেন্টদের নির্বৃত্ত করতে হবে। অনুসন্ধানে অন্তত ৫ হাজার মোবাইল ব্যাংকিং এজেন্টের হুন্ডি সম্পৃক্ততার তথ্য পেয়েছে সিআইডি। তবে শুধু মোবাইল ব্যাংকিং এজেন্টদের নির্বৃত্ত করলেই চলবে না, যে প্রক্রিয়ায় এ কারবার চলছে তাও বন্ধের ব্যবস্থা নিতে হবে। জানা যায়, এ কাজে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন অ্যাপ। সিআইডি এরকম চারটি বিশেষ অ্যাপের কথা জানতে পেরেছে, যেগুলো পরিচালনা করা হয় দেশের বাইরে থেকে। হুন্ডি ব্যবসায়ীরা এগুলো ব্যবহার করে এমন পদ্ধতি গড়ে তুলেছে, যার মাধ্যমে এক মিনিটে ৫০ জনের কাছে টাকা পাঠানো যায়। আমরা মনে করি, মোবাইল ব্যাংকিংয়ের অর্থ লেনদেনের ক্ষেত্রে এসব অ্যাপ নিষ্ক্রিয় করে ফেলা দরকার। সেই সঙ্গে মোবাইল ব্যাংকিংয়ের কর্মকাণ্ডকে সার্বক্ষণিক নজরদারির আওতায় আনতে হবে।

দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই প্রবাসী কর্মীরা তাদের কষ্টার্জিত টাকা দেশে যাদের কাছে পাঠান, তারা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন, সেদিকে খেয়াল রাখতে হবে। দেশে অর্থ পাঠানোর জটিল প্রক্রিয়া অথবা বিভিন্ন চার্জ এড়াতে অনেক প্রবাসী টাকা পাঠানোর ক্ষেত্রে হুন্ডির আশ্রয় নেন। এ পরিপ্রেক্ষিতে সিআইডি বলছে, বিদেশ থেকে অর্থ পাঠানোর প্রক্রিয়া আরও সহজ করা প্রয়োজন। সেই সঙ্গে দেশে রেমিট্যান্সের অর্থ কোনো চার্জ ছাড়াই গ্রাহকের কাছে দ্রুত পাঠিয়ে দেওয়া উচিত। আমরাও মনে করি, এ দিকটিতে সংশ্লিষ্টদের দৃষ্টি দেওয়া দরকার। পাশাপাশি অর্থ পাঠানোর অবৈধ প্রক্রিয়া পরিহার করবেন প্রবাসীরা, এটিও কাম্য।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প