শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের দুইজন খুন
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের দুইজন খুন
৬২৮ বার পঠিত
বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের দুইজন খুন

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ইরানী পাহাড়ে আবারও দুই রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন, ১৭ নং ক্যাম্পে আশ্রিত কেফায়েত উল্লাহর ছেলে আয়াত উল্লাহ (৪০) এবং কাসিমের ছেলে ইয়াছিন (৩০)।বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে ১৭ নং ক্যাম্পের মেইন ব্লক-সি, সাব ব্লক-এইচ/৭৬ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ।

এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ বলেন, বৃহস্পতিবার ভোরে ইরানি পাহাড়ে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত দুইজন রোহিঙ্গাকে গুলি করে পালিয়ে যায়। এতে গুলিবৃদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে রোহিঙ্গা ইয়াছিন। অপর গুলিবৃদ্ধ রোহিঙ্গা আয়াত উল্লাহকে উদ্ধার করে উখিয়ার এমএসএফ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত বলে ঘোষণা করে।

---তিনি আরও বলেন, কারা এবং কেন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এখনো জানা যায়নি। এ ঘটনার পর ক্যাম্পে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে এপিবিএন পুলিশ।

এদিকে, বুধবার ভোরেও পৃথক ঘটনায় দুইজনকে গুলি করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এ ঘটনায় গুলিবৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে একজন। অপরজন আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া গত মঙ্গলবার (২৫ অক্টোবর) এক রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করা হয়। চলতি মাসে এ পর্যন্ত ৯ রোহিঙ্গা নাগরিক হত্যার শিকার হয়েছেন।

একের পর এক হত্যাকাণ্ডের কারণে ক্যাম্প জুড়ে আতঙ্ক বিরাজ করছে। সাধারণ রোহিঙ্গারা বলছে, একটা হত্যাকাণ্ডের বদলা হিসেবে দুটি হত্যার ঘটনা ঘটছে রোহিঙ্গা ক্যাম্পে। এ কারণে হত্যাকাণ্ড ও গোলাগুলি বন্ধ হচ্ছে না।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প