শিরোনাম:
●   ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার ●   ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা ●   ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতি জাইমা রহমান ●   বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী ●   টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান ●   ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ অবস্থানে আসা উচিত: রাশিয়া ●   জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ●   ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ●   বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা
ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বুধবার, ৯ নভেম্বর ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন, এগিয়ে ট্রাম্পের দল
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন, এগিয়ে ট্রাম্পের দল
৬৭৬ বার পঠিত
বুধবার, ৯ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন, এগিয়ে ট্রাম্পের দল

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্টের কার্যকারিতা কেমন সে মনোভাব জানান দেশটির নাগরিকরা। এটাই সেখানকার নিয়ম।

এই ভোটে হেরে গেলে প্রেসিডেন্টের ক্ষমতা কমে যায়।
এবারের মধ্যবর্তী নির্বাচনে বাইডেন তার ক্ষমতা কিছুটা হারাতেও পারেন।

কারণ মঙ্গলবারের (৮ নভেম্বর) ভোটে এগিয়ে আছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি।
ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ২০২১ সালের ২০ জানুয়ারি থেকে ক্ষমতায় বসেন জো বাইডেন।রিপাবলিকানদের হারিয়ে ডেমোক্র্যাট এই প্রেসিডেন্ট গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্র শাসন করছেন।

মার্কিন কংগ্রেসের দুই কক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস (প্রতিনিধি পরিষদ) এবং সিনেটের পাশাপাশি কয়েক জায়গায় গর্ভনরের আসন দখলের লড়াই চলছে।

সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, প্রাথমিক ফলাফলে এখন পর্যন্ত প্রতিনিধি পরিষদ এবং সিনেটে ভোটে এগিয়ে আছে রিপাবলিকানরা।

স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের পুরো ৪৩৫ আসন এবং সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ভোট হচ্ছে তিন ডজন গভর্নর নির্বাচনেও। এরই মধ্যে ফ্লোরিডার রিপাবলিকান নেতা রন ডেসান্টিস ডেমোক্র্যাটিক প্রার্থী চার্লি ক্রিস্টকে গভর্নর নির্বাচনে পরাজিত করেছেন বলে ধরে নেওয়া হচ্ছে। আর সিনেটে ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার এবং জ্যেষ্ঠ রিপাবলিকান নেতা জন থুনে পুনর্নির্বাচিত হয়েছেন।

বর্তমানে প্রতিনিধি পরিষদ নির্বাচনের ফলাফলে এগিয়ে রয়েছে রিপাবলিকান পার্টি। তারা ১৭০ আসনে জয় নিশ্চিত করেছে। আর জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টি পেয়েছে ১১৪টি আসন। হাউসের নিয়ন্ত্রণ দখলে প্রয়োজন মোট ২১৮টি আসন।

তবে সিনেটের দখল নিয়ে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এই মুহূর্তে প্রয়োজনীয় ৫০ আসনের মধ্যে ৪৬টির দখল নিয়ে এগিয়ে রয়েছে রিপাবলিকানরা। আর ডেমোক্র্যাটদের হাতে রয়েছে ৪৫টি আসন।

পরিসংখ্যান বলছে, সিনেটে রিপাবলিকানরা ৪৬টি আসনে এবং ডেমোক্র্যাটরা ৪৫টি আসনের নিয়ন্ত্রণে রয়েছে। আর প্রতিনিধি পরিষদে ১৭০-১১৪ আসনে এগিয়ে ট্রাম্পের দল।

বর্তমানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের টাই-ব্রেকিং ভোটে সিনেট নিয়ন্ত্রণ করছে ডেমোক্র্যাটিক পার্টি।

মঙ্গলবারের আগে ৪ কোটি ৬০ লাখের বেশি মার্কিন ভোটার মেইল অথবা সশরীরে আগাম ভোট দিয়েছেন। এক নির্বাচনী কর্মকর্তা জানিয়েছেন, এসব ভোট গণনায় বেশ সময় লাগবে।

যুক্তরাষ্ট্রে প্রতিটি অঙ্গরাজ্যে দুজন সিনেটর থাকেন, যারা ছয় বছরের জন্য নির্বাচিত হন। রিপ্রেজেন্টেটিভরা নির্বাচিত হন দুই বছরের জন্য এবং ছোট জেলাগুলোর প্রতিনিধিত্ব করেন।

বিগত দুই বছর ধরে প্রতিনিধি পরিষদ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে ডেমোক্র্যাটরা। এর ফলে প্রেসিডেন্ট বাইডেনের জন্য যে কোনো আইন পাস করা সহজ হয়েছে। কিন্তু মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা হারালে সেই সুযোগ আর থাকবে না ডেমোক্র্যাটদের। ফলে বাইডেন অনেকটা ‘নখদন্তহীন বাঘ’-এ পরিণত হবেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এদিকে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প অংশ নেবেন বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন। সোমবার (৭ নভেম্বর) তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহে বিশাল একটি ঘোষণা দেবেন। ধারণা করা হচ্ছে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রার্থিতা ঘোষণা করবেন। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে, ট্রাম্প আরও শক্তিশালী হয়ে উঠবেন।



এ পাতার আরও খবর

ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের
ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত, উপযুক্ত সময়ে শেষ করে দেওয়া হবে ইরানকে: ট্রাম্প ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত, উপযুক্ত সময়ে শেষ করে দেওয়া হবে ইরানকে: ট্রাম্প
ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’ ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’
আর মাত্র কয়েক ঘণ্টা, ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা একমাত্র তিনিই জানেন: হোয়াইট হাউস আর মাত্র কয়েক ঘণ্টা, ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা একমাত্র তিনিই জানেন: হোয়াইট হাউস
ইরানে কি পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র? কী বলল হোয়াইট হাউস ইরানে কি পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র? কী বলল হোয়াইট হাউস
৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে নরক নেমে আসবে ইরানে: ট্রাম্পের হুমকি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে নরক নেমে আসবে ইরানে: ট্রাম্পের হুমকি
যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ
ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য
আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প

আর্কাইভ

ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের
বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
হরমুজ সম্পুর্ণ ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়ালে
কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান, কূটনৈতিক পথে ‘আলোচনা দরজা খোলা।
শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক