মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » অবশেষে শান্তিতে ঐকমত্য’ বাইডেন-শি জিনপিং
অবশেষে শান্তিতে ঐকমত্য’ বাইডেন-শি জিনপিং
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে মুখোমুখি বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় বিভিন্ন বিষয়ে দুই দেশে চলমান বিরোধ শান্তিপূর্ণ উপায়ে কমিয়ে আনতে ঐকমত্য হয়েছেন তারা।
স্থানীয় সময় সোমবার (১৪ নভেম্বর) বিকেলে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ তথ্য নিশ্চিত করে হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট বাইডেন ও শি ‘শান্তিতে ঐকমত্য’ হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় জানায়, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিভিন্ন বিষয়ে তুমুল প্রতিযোগিতা ও দ্বন্দ্ব থাকবেই বলে চীনা প্রেসিডেন্টকে জানান বাইডেন। কিন্তু দুই দেশের এসব বিষয়ে সংঘাতে জড়ানো উচিত না বলেও তিনি মন্তব্য করেন।
শি’র সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় রাশিয়ার পক্ষ থেকে পারমাণবিক হামলার যে হুমকি দেওয়া হচ্ছে, সেটি কোনোভাবেই যৌক্তিক নয় বলে তারা একমত হন। বর্তমান পরিস্থিতিতে পারমাণবিক যুদ্ধে জড়ানো উচিত হবে না বলেও তারা একমত।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিশ্বের ২০টি বৃহৎ অর্থনীতির দেশের জোট জি-২০ শীর্ষ সম্মেলন। তার আগেই এ দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হলো।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 