মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে হারিয়ে দিল সৌদি আরব
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে হারিয়ে দিল সৌদি আরব
বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপের প্রথম ‘অঘটন’ ঘটল। থামল আসরের ফেবারিট আর্জেন্টিনার ৩৬ ম্যাচের অপরাজিত থাকার দৌড়। তৃতীয় দিন এসে যেন বিশ্বকাপে রঙ লাগলো! লিওনেল মেসির গোলে ম্যাচের শুরুতেই লিড নেয় আর্জেন্টিনা। অফ সাইডে প্রথমার্ধে আরও তিনটি গোল করে আলবিসেলেস্তেরা। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে ২-১ গোলের জয়ে মাঠ ছেড়েছে সৌদি আরব।
কাতারের সবচেয়ে বড় লুসাইল স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর ১টায় শুরু হওয়া ম্যাচের ২ মিনিটেই গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ পায় আকাশি-সাদা জার্সিধারীরা। জটলার মধ্যে থেকে শট নেন লিওনেল মেসি। কিন্তু জোরালো না হওয়ায় শট লাফিয়ে ফেরান সৌদি গোলরক্ষক। ম্যাচের ১০ মিনিটে মেসি কাতারের প্রতিবেশি দেশ সৌদির গোল মুখ খোলেন। পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন তিনি।
এরপর ম্যাচের ২২ মিনিটে লিওনেল মেসি বল জালে পাঠালেও তা অফসাইড হয়। লওতারো মার্টিনেজ ম্যাচের ২৭ মিনিটে জালে বল পাঠিয়ে উদযাপন করেন। ভিএআর চেক করে রেফারি অফ সাইড ডাকেন। ৩৩ মিনিটে তার করা আরও একটি গোল অফসাইডে বাতিল হয়।
প্রথমার্ধে হাই-লাইন ডিফেন্সে খেলা সৌদি বলতে গেলে পাত্তাই পায়নি। দ্বিতীয়ার্ধে গোল শোধের প্রত্যয় নিয়ে নেমেই গোল পেয়ে যায় আরব দেশ সৌদি। এশিয়ার প্রতিনিধিরা ম্যাচের ৪৮ মিনিটে গোল শোধ করে। সাহেল আল সেহরি দলকে সমতায় ফেরান। ওই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই লিড নেয় সৌদি। ম্যাচের ৫৩ মিনিটে দলকে লিড এনে দেন সালেম আল দাউসারি। বক্সের ভেতর থেকে চোখে লেগের থাকার মতো শটে বল জালে পাঠান তিনি।
এরপর শুরু হয় সৌদির রক্ষণ মজবুত করে খেলার লড়াই। সেটা শেষ পর্যন্ত চেষ্টা করে গেছে তারা এবং উতরে গেছে। গোলরক্ষক আল ওয়াইস দুর্দান্ত পাঁচটি সেভ দিয়েছেন। গোল লাইন থেকে সৌদির খেলোয়াড়রা গোল বাঁচিয়ে হতাশ করেছে আর্জেন্টিনাকে। এ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে পাঁচ দেখায় প্রথম জয় পেল সৌদি আরব। আগের চার ম্যাচে সর্বোচ্চ সাফল্য ছিল দুই সমতা।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 