শিরোনাম:
●   বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান ●   মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান ●   আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা ●   ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা ●   মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। ●   ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ●   ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ●   হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা ●   আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ●   বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
প্রথম পাতা » জেলার খবর » ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের সেক্রেটারি আল মামুন সরকারের ছেলে মাহি মাদকসহ গ্রেফতার
প্রথম পাতা » জেলার খবর » ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের সেক্রেটারি আল মামুন সরকারের ছেলে মাহি মাদকসহ গ্রেফতার
৮৭৮ বার পঠিত
বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের সেক্রেটারি আল মামুন সরকারের ছেলে মাহি মাদকসহ গ্রেফতার

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ  সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আল মামুন সরকারের ছেলে মাহি মো. আল মামুনকে ৭ বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। এ সময় তার ২ সহযোগীকেও আটক করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে মাহি মো. আল মামুনকে ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়া এলাকায় নিজের বাড়ি থেকে আটক করা হয় বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুর রহমান। একই তথ্য নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. এমরানুল ইসলাম।

স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে মাহি শহরের মৌলভী পাড়ায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর এলাকায় তার বাবার ব্যক্তিগত কার্যালয়ে গিয়ে টাকা দাবি করে বাগবিতণ্ডায় লিপ্ত হন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি তার বাবার ব্যক্তিগত কর্মচারীকে মারধর করে কার্যালয়ে তালা দিয়ে আটকে রাখেন। সেখান থেকে তিনি শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে গিয়ে সোনালী ব্যাংকের একটি গাড়িতে গুলি করে চলে যান।

এই ঘটনার খবর পেয়ে মুন্সেফপাড়ায় তার বাড়িতে অভিযান চালায় পুলিশ।

সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম জানান, আল মামুন সরকার তার ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছিলেন। মাদকাসক্ত ছেলের হাত থেকে পরিবারের সদস্যদের নিরাপত্তা এবং তাকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠাতে সহযোগিতা চেয়েছেন তিনি। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সাত বোতল ফেনসিডিল এবং ২ সহযোগীসহ তাকে আটক করে।

উল্লেখ্য, ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডাস্থ বক্ষব্যাধি হাসপাতাল এলাকার এক বাড়ি থেকে অস্ত্রের মুখে এক তরুণীকে তুলে নিয়ে গিয়েছিল মাহি ও তার সহযোগীরা। ঘটনার পর মামলা করায় মাহির হুমকি-ধামকিতে ওই তরুণীর মা বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন।

এর আগে, ২০১৯ সালের ২৫ জানুয়ারি রাতে আখাউড়া শহরের মসজিদপাড়া এলাকায় একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ মাহি এবং তার তিন সহযোগীকে ধরে থানায় দিয়েছিল স্থানীয় জনতা। সে সময় পুলিশ একটি ব্যক্তিগত গাড়িও জব্দ করে। পরে পুলিশ মাহিকে বাদ দিয়ে অন্য সহযোগীদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের ছেলে মাহি সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে ফুলবাড়িয়াস্থ বাসা থেকে ৭ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে পুলিশ। আলমামুন সরকারের লিখিত আবেদনের প্রেক্ষিতে বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম।

ওসি জানান, মাহি সরকার নেশাগ্রস্থ হয়ে পড়ায় তাকে উদ্ধার করে রিহ্যাবে পাঠানোর জন্য আমাদের কাছে জেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার আবেদন করেন। আমরা অভিযান চালিয়ে নেশাগ্রস্থ অবস্থায় ৭ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করেছি। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় আদালতে পাঠানো হবে।



আর্কাইভ

মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের বাইরে কোথাও যাবে না: তেহরান
হরমুজ প্রণালী পার হলো যাত্রীবাহী প্রমোদতরী,মধ্যপ্রাচ্যে ফিরল মার্কিন রণতরী ‘জেরাল্ড ফোর্ড