শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মালয়েশিয়ার মন্ত্রিসভা ছোটসহ বেতন নেবেন না আনোয়ার ইব্রাহিম
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মালয়েশিয়ার মন্ত্রিসভা ছোটসহ বেতন নেবেন না আনোয়ার ইব্রাহিম
৬০১ বার পঠিত
শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মালয়েশিয়ার মন্ত্রিসভা ছোটসহ বেতন নেবেন না আনোয়ার ইব্রাহিম

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, মন্ত্রীদের কম বেতন দেওয়ার পাশাপাশি ছোট আকারের মন্ত্রিসভা গঠন করা হবে । এদিকে প্রধানমন্ত্রী হিসেবে কোনো বেতন না নেওয়া বিষয়ে নিজের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।

মালয়েশিয়ার ১০ম প্রধানমন্ত্রী হিসেবে আজ শুক্রবার প্রথম অফিস করেছেন আনোয়ার ইব্রাহিম। গতকাল বৃহস্পতিবার বিকেলে শপথ নেন তিনি। স্থানীয় সময় আজ বিকেলে প্রথম দিনের কাজ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।

সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, মন্ত্রীদের আগের চেয়ে কম বেতন দেওয়া ও ছোট মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা চলছে। তিনি বলেন, ‘নিশ্চিতভাবে মন্ত্রিসভার আকার হবে ছোট। নতুন মন্ত্রীদের কম বেতন নেওয়ার বিষয়ে আমার সঙ্গে একমত হওয়ার প্রস্তাব দিয়েছি। বিষয়টি এখনো আলোচনা ও প্রস্তুতির প্রক্রিয়ায় রয়েছে।’এর আগে গতকাল নিজে প্রধানমন্ত্রী হিসেবে বেতন না নেওয়ার কথা জানান আনোয়ার। তিনি বলেন, তাঁর মূল অগ্রাধিকার হচ্ছে, মানুষের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় কমানো।

প্রধানমন্ত্রী আজ বলেন, ‘ইতিবাচক কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। যেমন এ মুহূর্তে রিংগিত (মালয়েশীয় মুদ্রা) ও পুঁজিবাজার শক্তিশালী হচ্ছে। এটি সরকারের প্রতি আস্থার প্রকাশ। কিন্তু এখন জীবনযাত্রার ব্যয় ও জনগণের বোঝা বাড়িয়ে দেওয়া দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির বিষয়ে নজর দেওয়া উচিত বলে আমি মনে করছি।’

জীবনযাত্রার ব্যয় কমানো ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারি সংস্থাগুলোকে অনতিবিলম্বে পদক্ষেপ গ্রহণ ও আগামী সোমবারের মধ্যে বৈঠক করার নির্দেশ দিয়েছেন বলে জানান আনোয়ার ইব্রাহিম।
জীবনযাত্রার ব্যয় কমানো ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারি সংস্থাগুলোকে অনতিবিলম্বে পদক্ষেপ গ্রহণ ও আগামী সোমবারের মধ্যে বৈঠক করার নির্দেশ দিয়েছেন বলে জানান আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের প্রধান কাজ, জনগণের ওপর চাপ কমানো, তা প্রশাসন জানে।’
এদিকে আনোয়ার ইব্রাহিম বলেছেন, গাবুঙ্গান রাকিয়াত সাবাহ (জিআরএস) পার্টি জাতীয় ঐক্যের সরকারে যোগ দেবে বলে তাঁকে জানিয়েছেন সাবাহ প্রদেশের মুখ্যমন্ত্রী হাজিজি নুর। এতে নতুন ঐক্যের সরকার পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে।

গত শনিবার মালয়েশিয়ার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বী মূল দুই জোটের কোনোটি ২২২ আসনের পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নির্বাচনে আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান (পিএইচ) জোট সর্বোচ্চ ৮২টি আসনে জেতে। আর মুহিউদ্দিন ইয়াসিনের দল পেরিকাতান ন্যাসিওনাল (পিএন) পেয়েছে ৭৩ আসন।

বিদায়ী ক্ষমতাসীন জোট বারিসান ন্যাসিওনাল ৩০টি আসন পায়। কিন্তু তারা কোনো জোটকে সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নিলে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেনি। এতে রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়।

শেষ পর্যন্ত রাজনৈতিক অচলাবস্থা অবসানের দায়িত্ব পড়ে সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহর ওপর। তিনি দলগুলোর নেতাদের সঙ্গে বসে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দেন। পাশাপাশি আগের সরকারপ্রধানদের সঙ্গে পরামর্শ করে আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না