শিরোনাম:
●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী ●   এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ●   আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা ●   বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান ●   মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান ●   আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা ●   ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা ●   মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। ●   ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | রাজনীতি » ফখরুল সাহেব, আপনার মুখে মধু, অন্তরে বিষ, বিএনপির মিটিংয়ে কেউ ডিস্টার্ব করবে না- কাদের
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | রাজনীতি » ফখরুল সাহেব, আপনার মুখে মধু, অন্তরে বিষ, বিএনপির মিটিংয়ে কেউ ডিস্টার্ব করবে না- কাদের
৫৯৬ বার পঠিত
বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফখরুল সাহেব, আপনার মুখে মধু, অন্তরে বিষ, বিএনপির মিটিংয়ে কেউ ডিস্টার্ব করবে না- কাদের

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ফখরুলের মুখে মধু, অন্তরে বিষ। অন্তরে বিষ ছাড়া আর কিছু আছে? ফখরুল সাহেব, অনুমতি চেয়েছেন, অনুমতি দিয়েছে, আপনাদের মিটিংয়ে কেউ ডিস্টার্ব (বিরক্ত) করবে না। আমরা রাজশাহীতেও বলে দিয়েছি, পরিবহন ধর্মঘট যেন না করে। ঢাকাতেও পরিবহন ধর্মঘট হবে না, নেত্রী বলে দিয়েছেন। ঠিক আছে? খেলা হবে। এরপরও যদি বাড়াবাড়ি করেন, লাফালাফি করেন, আগুন নিয়ে নামে, এরপরও যদি লাঠির সঙ্গে বাংলাদেশের পতাকা লাগিয়ে মাঠে নামেন, তাহলে খবর আছে।’

আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। দুপুর ১২টার দিকে শহরের পৌর পার্ক মাঠে এ সম্মেলন শুরু হয়েছে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘তারেক রহমান ওয়ান ইলেভেনের জরুরি সরকারের কাছে মুচলেকা দিয়ে রাজনীতি থেকে বিদায় নেওয়ার অঙ্গিকার করেছেন। তিনি রাজনীতি থেকে বিদায় নেওয়ার অঙ্গিকার করে লন্ডনে পাড়ি জমিয়েছেন। অর্থপাচার করে এফবিআইয়ের কাছে ধরা খেয়েছেন। এফবিআই ঢাকার আদালতে সাক্ষ্য দিয়েছে, সিঙ্গাপুরে অনেক অর্থ পাওয়া গেছে। নগদ কিছু আমরা ফেরতও পেয়েছি। তারেক আর কোকো সেই টাকা পাচারকারী। তারেক রহমান লন্ডনে বসে বসে শেখ হাসিনার বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন। তারেক রহমান আর হাওয়া ভবনের অর্থ পাচারের বিরুদ্ধে খেলা হবে। সারা বাংলাদেশের কত টাকা পাচার করা হয়েছে, সেটা শেখ হাসিনা খতিয়ে দেখছেন। এই টাকা উদ্ধার করা হবে। টাকা পাচারকারী তারেক রহমানসহ যাঁরাই আছেন প্রত্যেকের টাকাই উদ্ধার করা হবে।

দেশের পরিস্থিতি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ এখনো অনেক রাষ্ট্র থেকে ভালো আছে। শেখ হাসিনা যতদিন আছে বাংলাদেশ ততদিন ভালো থাকবে। শেখ হাসিনার সরকার আরেকবার দরকার।সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, উপদপ্তর সম্পাদক সায়েম খান, সংরক্ষিত নারী আসন-২৫-এর সংসদ সদস্য নার্গিস রহমান ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন।

এর আগে আজ সকাল থেকে জেলা বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের নেতা–কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে দেখা গেছে। মাঠে বসার জন্য পাঁচ হাজার চেয়ার রাখা হয়েছে। সকাল সাড়ে নয়টার দিকে মাঠের সবগুলো চেয়ার পূর্ণ হয়ে যায়। সম্মেলনে আসা নেতা-কর্মীদের বেশিরভাগই হলুদ, সাদা, গোলাপীসহ বিভিন্ন রঙের টি-শার্ট আর টুপি পরে এসেছেন। সকাল ১০টার দিকে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহাম্মাদ ফারুক খান সম্মেলনস্থলে আসেন।দলীয় সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে সাত বছর পর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে। এ উপলক্ষে পুরো শহর সেজেছে নতুন সাজে। সড়কগুলোয় নির্মাণ করা হয়েছে তোরণ। সব জায়গায় শোভা পাচ্ছে ব্যানার-পোস্টার। ২০১৫ সালের ১১ নভেম্বর সর্বশেষ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে চৌধুরী এমদাদুল হককে সভাপতি ও মাহাবুব আলী খানকে সাধারন সম্পাদক করে জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। এর এক বছর পর ৭১ সদস্যবিশিষ্ট জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।



এ পাতার আরও খবর

টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
খালেদা জিয়ার  মরণোত্তর স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতি জাইমা রহমান খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতি জাইমা রহমান
টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান