বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » দেশে ভাঙচুর-পুলিশ মারা শুরু হয়ে গেছে-কাদের
দেশে ভাঙচুর-পুলিশ মারা শুরু হয়ে গেছে-কাদের
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১০ ডিসেম্বর কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন নিয়ে ১০ ডিসেম্বরের মহাসমাবেশ কেন্দ্র করে বিএনপি সংঘাতের উসকানি দিচ্ছে। জঙ্গিবাদী শক্তিকে মাঠে নামিয়েছে। লাশ ফেলার দুরভিসন্ধী কার্যকর করেছে। পুলিশের ওপর হামলা করেছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সব সহযোগী সংগঠনের যৌথ সভার শুরুতে তিনি এসব কথা বলেন। সভায় ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপি বিশৃঙ্খলার উসকানি দিচ্ছে— এমন অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, দেশে ভাঙচুর শুরু হয়ে গেছে, পুলিশ মারা শুরু হয়ে গেছে। মানুষ আতঙ্কে আছে।
তিনি বলেন, শেখ হাসিনার জনপ্রিয়তা তাদের ভয়ের কারণ। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে নাশকতার উসকানি দিচ্ছে। ষড়যন্ত্রের চোরাগলি পথ দিয়ে সরকার হঠানোর চেষ্টা করছে।
তিনি বলেন, আমরা বিজয়ী জাতি। দেশ সাম্প্রদায়িক, জঙ্গীবাদী শক্তির হাতে তুলে দিতে পারি না। এটাই আমাদের শপথ। এই শপথ নিয়ে এগিয়ে যেতে হবে।




জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা 