শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে গেল রোহিঙ্গা শরণার্থীর ২৪ জনের প্রথম দল
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে গেল রোহিঙ্গা শরণার্থীর ২৪ জনের প্রথম দল
৪৭৩ বার পঠিত
শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে গেল রোহিঙ্গা শরণার্থীর ২৪ জনের প্রথম দল

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ বাংলাদেশ থেকে ২৪ জনের রোহিঙ্গা শরণার্থীর প্রথম দলটি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছে।

মাইনুল কবির নামে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

রোহিঙ্গাদের এ দলটি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের জন্য চিহ্নিত প্রথম ব্যাচের ৬২ জনের মধ্য থেকে বেছে নেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, প্রতি বছর বাংলাদেশ থেকে ৩০০-৮০০ রোহিঙ্গা শরণার্থী যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের সুযোগ পেতে পারে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপানকে তাদের দেশে এক লাখ করে রোহিঙ্গা পুনর্বাসনের আনুরোধ জানান।

---বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশ ১২ লাখের মতো রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে যে উদারতার নজির গড়েছে, বিশ্বে তা বিরল।

ইউএস ব্যুরো অফ পপুলেশন, রিফিউজিস অ্যান্ড মাইগ্রেশনের মার্কিন সহকারী সেক্রেটারি জুলিয়েট ভালস নয়েস বাংলাদেশে পাঁচ দিনের সফর শেষ করার একদিন পর এ পুনর্বাসন শুরু হলো।

তার সফরের সময় নয়েস বলেছিলেন, যুক্তরাষ্ট্র আরও রোহিঙ্গা পুনর্বাসন করবে তবে তিনি কোনো পরিসংখ্যান উল্লেখ করেননি।

তিনি বলেন, মিয়ানমার সরকারের গণহত্যার কারণে রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হয়েছে, নিরাপদ ও টেকসই উপায়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব না হওয়া পর্যন্ত সমাধানের উপায় খোঁজার সময় এসেছে।

নয়েস বলেন, রোহিঙ্গারা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমাধান চায় তা হলো তাদের দেশে ফিরে যেতে পারা।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের সঙ্গে সবচেয়ে ঝুঁকিপূর্ণ লোকদের চিহ্নিত করতে এবং তাদের জন্য তৃতীয় দেশের পুনর্বাসনের জন্য কাজ করছে।

চলতি বছরের শুরুর দিকে কানাডা রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর পরিবারের প্রায় ৩৫ জন সদস্যকে পুনর্বাসন করে।

মার্কিন কর্মকর্তা নয়েসের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, সরকার চায় যুক্তরাষ্ট্র ২০১৬ সালের আগে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পুনর্বাসন করুক। কারণ মিয়ানমার সরকার তাদের ফিরিয়ে নিতে রাজি নয়।

২০১৭ সালে স্বাক্ষরিত একটি চুক্তির অধীনে, মিয়ানমার ২০১৬ এবং ২০১৭ সালে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছিল।

তাদের সংখ্যা ১০ লাখের বেশি। বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা ১২ লাখেরও বেশি।



এ পাতার আরও খবর

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা