শিরোনাম:
●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী ●   মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের ●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | জীবনযাপন | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | সার্ক | স্বাস্থ্যকথা » ভারতে যেতে লাগবে করোনা টেস্ট
শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতে যেতে লাগবে করোনা টেস্ট

---বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকেঃ বিশ্বব্যাপী করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করলো ভারত। আগামীকাল ২৪ ডিসেম্বর থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক নোটিশে বলেছে, বিশ্বের কিছু দেশে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় নির্দেশিকাগুলো সংশোধন করা হচ্ছে। চীনসহ বিশ্বের কিছু কিছু স্থানে নতুন করে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ। ইতোমধ্যে ভারত সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীদের করোনাভাইরাস সনাক্তের র‌্যানডম নমুনা পরীক্ষা পুনরায় শুরু করেছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, ফ্লাইটের দুই শতাংশ যাত্রী আগমনের সময় কোভিড-১৯ এর জন্য র‌্যানডম নমুনা পরীক্ষার মধ্য দিয়ে যাবে। যেসব যাত্রীদের করোনার লক্ষণ দেখা দেবে তাদের আলাদা করে রাখা হবে ও নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। এছাড়া সমস্ত যাত্রীর করোনার টিকা দেওয়া উচিৎ বলে নির্দেশনায় বলা হয়েছে। এ ছাড়া বিদেশি যাত্রী মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলার কথাও বলা হয়েছে।

দেশটির মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ১২ বছরের কম বয়সী আগত শিশুরা র‌্যানডম নমুনা পরীক্ষার আওতায় পড়বে না। তবে তাদের যদি করোনার লক্ষণ পাওয়া যায় তাহলে প্রটোকল অনুযায়ী পরীক্ষা ও চিকিৎসার মধ্যে দিয়ে যাবে।

এর আগে ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়াত গতকাল সংসদে জানান, প্রাথমিকভাবে আগত যাত্রীদের দুই শতাংশকে বিমানবন্দরে অবতরনের পর নমুনা দিতে হবে। নমুনা সংগ্রহের পর যাত্রীদের যেতে দেওয়া হবে এবং তাদের আরটি-পিসিআর পরীক্ষা করা হবে। কোনো কেস পজিটিভ হলে, তাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে তিনি বলেন, যেসব দেশ থেকে ভাইরাসের নতুন সংক্রমণের তথ্য পাওয়া গেছে, সেসব দেশের ফ্লাইট বন্ধ করার ব্যাপারে ভারতের কোনো আশু পরিকল্পনা নেই।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকার সেই সব দেশ থেকে আগত যাত্রীদের জন্য ‘এয়ার সুবিধা’ ফরম বা সম্পূর্ণ টিকা দেওয়ার প্রমাণ দেখার ব্যাবস্থা পুনরায় চালু করার কথা ভাবছে, যেসব দেশে সর্বাধিক সংখ্যক কোভিড-১৯ সংক্রমণের তথ্য জানা গেছে।



এ পাতার আরও খবর

নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর্কাইভ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন