শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ১ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নতুন বই পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নতুন বই পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস
৪২৪ বার পঠিত
রবিবার, ১ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন বই পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ মাঠজুড়ে একই রঙের পোশাকে বসে আছে হাজারো শিক্ষার্থী। পৌষের সকালের শীত যেন তাদের গায়েই লাগছে না। সবার হাতে নতুন বই। আনন্দে উদ্বেলিত তারা। কখনো হর্ষধ্বনি দিয়ে উঠছিল। কখনো একসঙ্গে বই উঁচু করে দেখাচ্ছিল। তাদের আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়েছে পুরো মাঠে।

নতুন বছরের প্রথম দিন রবিবার (১ জানুয়ারি) এমনই দৃশ্য ছিল গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে সকালে বই উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

করোনাভাইরাস সংক্রমণের কারণে গত দুই বছর বই উৎসব হয়নি। মহামারি নিয়ন্ত্রণে এসেছে, তাই আজ নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছে।

আফরা হোসাইন মিথি এবার সপ্তম শ্রেণিতে উঠলো। নতুন বই হাতে পেয়ে একের পর এক পৃষ্ঠা উল্টে দেখছিল মুগ্ধতার সঙ্গে। কাপাসিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের এ শিক্ষার্থীর নাম জিজ্ঞেস করতেই লজ্জা পেয়ে বইয়ের ভাঁজে মুখ লুকিয়ে বলে ‘আফরা হোসাইন মিথি’।

পাশেই বসা ইসফা মেজবিন সিফা, নিশাত তাবাচ্ছুম ও তার মা শিরিন শীলা। তিনি জানান, নতুন বইয়ের জন্য এখানে আসবে বলে রাত থেকেই ওর কতরকম প্রস্তুতি যে চলছিল। আগ্রহের আতিশয্যে ভোর না হতেই ঘুম ভেঙে যায় নিশাতের।

অষ্টম শ্রেণির ছাত্রী প্রীতি সরকার। পাশের চেয়ারে তার মা পার্বতী সরকার। প্রীতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আঁকা ছবিগুলো মনোযোগ দিয়ে দেখছে। মা পার্বতী সরকারের অনুভূতি জানতে চাইলে বলেন, ‘অভিভাবক হিসেবে আনন্দটা ভাষায় প্রকাশের মতো নয়। ভীষণ ভালো লাগছে। বছরের প্রথম দিনই বই হাতে পেলে একজন শিক্ষার্থী কতটা খুশি হয়, তা না দেখলে কেউ অনুভব করতে পারবে না।’

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমান জানান, জেলায় এ বছর ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৬ লাখ ১২ হাজার ৩৫১ জন শিক্ষার্থীর হাতে ২৫ লাখ ৪০ হাজার ২৩৪টি এবং ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৬ লাখ ৯২ হাজার ৭৩০ জন শিক্ষার্থীর হাতে মোট ৮৭ লাখ ৭৬ হাজার ৬৮৯টি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পাঠ্যপুস্তক উৎসবের আয়োজন করে। এর মধ্যে বই উৎসবের প্রথম দিনে কাপাসিয়া উপজেলার ৩১টি স্কুল এবং ৬টি মাদ্রাসার ৬ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর মনোয়ার হোসেন জানান, বই উৎসবে সারাদেশে ৪ কোটি ৯ লাখ ১৫ হাজার ৩১৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩৩ কোটি ৪৮ লাখ ৭৮ হাজার ৮৩৩টি নতুন বই বিনামূল্যে বিতরণ করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে পাঠ্যপুস্তক উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, আওয়ামী লীগের স্থায়ী কমিটির সদস্য সিমিন হোসেন রিমি এমপি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব কামাল হোসেন, শিক্ষা মন্ত্রনালয়ের উপ-সচিব ইব্রাহিম ভূঁইয়া স্বপন, গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আনিছুর রহমান।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন  জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না