শিরোনাম:
●   মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত ●   স্থল অভিযান হলে যুক্তরাষ্ট্রের সেনারা কেউ জীবিত ফিরতে পারবে না : ইরানি সেনাপ্রধান ●   যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ ●   ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য ●   প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড ●   টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ? ●   হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান ●   আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প ●   ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ●   রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

BBC24 News
সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ব্রাজিলে প্রেসিডেন্ট প্রাসাদসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ব্রাজিলে প্রেসিডেন্ট প্রাসাদসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা
৩৯০ বার পঠিত
সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রাজিলে প্রেসিডেন্ট প্রাসাদসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের অতি উগ্রপন্থী সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সমর্থকেরা দেশটির প্রেসিডেন্ট প্রাসাদ, কংগ্রেস ও সুপ্রিম কোর্ট ভবনে হামলা করেছে। তারা এসব ভবনে বলপূর্বক ঢুকে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক শ’ লোককে গ্রেপ্তার করার দাবি করেছে। এই ঘটনায় তিন হাজার লোক জড়িত রয়েছে বলে একটি সূত্র দাবি করেছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, বোলসোনারোর সমর্থকেরা রোববার (৮ জানুয়ারি) ন্যাশনাল কংগ্রেস ও সুপ্রিম কোর্ট ভবনের জানালা ও আসবাবপত্র ভাঙচুর করছে। তারা হস্তক্ষেপ লেখা ব্যানারও প্রদর্শন করে। এর মাধ্যমে দৃশ্যত তারা ব্রাজিলের সামরিক বাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করার আহ্বান জানাচ্ছে।

টিভি চ্যানেল গ্লোবো নিউজে প্রকাশিত ছবিতে দেখা যায়, বিক্ষুব্ধ লোকজন প্রেসিডেন্ট প্রাসাদে ঘোরাফেরা করছে। তাদের অনেকের গায়ে সবুজ ও হলুদ পোশাক পরা রয়েছে। এটি ব্রাজিলের জাতীয় পতাকার পাশাপাশি বোলসোনারো সরকারের প্রতীকও।

সামাজিক মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, লোকজন এক পুলিশ সদস্যকে তার ঘোড়া থেকে নামিয়ে তাকে প্রহার করছে।

মাত্র এক সপ্তাহ আগে নির্বাচনে জয়ী বামপন্থী লুই ইনাসিও লুলা দা সিলভা ক্ষমতা গ্রহণের প্রেক্ষাপটে এ ঘটনা ঘটলো।

এ ঘটনা প্রসঙ্গে লুলা রাজধানী ব্রাসিলিয়ায় ফেডারেল সিকিউরিটি ইন্টারভেনশন জারি করেছেন। চলতি মাসের বাকি সময় এই জরুরি আইন জারি থাকবে বলে জানানো হয়েছে।

এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনার জন্য বোলসোনারোকে দায়ী করে বলেন, কর্তৃপক্ষ ফ্যাস্টিস্ট ও উগ্র লোকদের ভাঙচুর চালানোর সুযোগ দিয়েছে।

বোলসোনারোর সমর্থকেরা দাবি করে আসছে, লুলা ৩০ অক্টোবরের নির্বাচনে জয়ী হননি। নির্বাচনে জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছিলো বলে তারা দাবি করছে।

রিও ডি জেনেরিও থেকে আল জাজিরার মনিকা ইয়ানাকিউ বলেন, বোলসোনারোর অনেক সমর্থক নির্বাচনের পর থেকে ব্রাসিলিয়ায় ক্যাম্প করে অবস্থান করছে।

এই ঘটনাকে অনেকে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের পর তার সমর্থকদের ইউএস ক্যাপিটলে হামলার সাথে এক করে দেখছেন। বোলসোনারোর সমর্থকদের মতো ট্রাম্পের সমর্থকেরাও জো বাইডেনের জয় ‘ছিনিয়ে’ নিয়েছেন বলে দাবি করছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্রাজিলের পরিস্থিতিতে ‘ক্ষোভ’ প্রকাশ করেছেন। তিনি লুলার সাথে কাজ করা অব্যাহত রাখতে চান বলে জানান।

বোলোসারো বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থান করছেন। তিনি এই ঘটনার ব্যাপারে নীরব রয়েছেন। লুলার শপথ গ্রহণের ৪৮ ঘণ্টা আগে তিনি দেশত্যাগ করেন।



এ পাতার আরও খবর

মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত
স্থল অভিযান হলে যুক্তরাষ্ট্রের সেনারা কেউ জীবিত ফিরতে পারবে না  : ইরানি সেনাপ্রধান স্থল অভিযান হলে যুক্তরাষ্ট্রের সেনারা কেউ জীবিত ফিরতে পারবে না : ইরানি সেনাপ্রধান
যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ
ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য
প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড
হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান
আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প
ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯ রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
আগেইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: হেগসেথ আগেইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: হেগসেথ

আর্কাইভ

ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য
টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ?
ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার