শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নতুন সামরিক কমান্ডার নিয়োগ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নতুন সামরিক কমান্ডার নিয়োগ
৪৮৪ বার পঠিত
বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নতুন সামরিক কমান্ডার নিয়োগ

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে নেতৃত্ব দিতে নতুন সামরিক কমান্ডারের নাম ঘোষণা করেছে রাশিয়া।বুধবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু নতুন কমান্ডারের নাম ঘোষণা করেন। খবর বিবিসির।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেনে নিয়োজিত রুশ বাহিনীর কমান্ডার হিসেবে সেনাবাহিনীর বর্তমান চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভের নাম ঘোষণা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত অক্টোবর থেকে ইউক্রেনে অভিযানরত রুশ বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন জেনারেল সের্গেই সুরোভিকিন। সম্প্রতি কেন্দ্রীয় কমান্ডের নির্দেশ অমান্য করে ইউক্রেনের বেশ কয়েকটি স্থানে নিষ্ঠুর কার্যক্রমের অভিযোগ উঠায় রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ব্যাপক সমালোচনা চলছিল।

এর জের ধরেই শীর্ষ কমান্ডারের পদ থেকে তাকে বাদ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে জেনারেল গেরাসিমভের অধীনে রুশ বাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে কাজ করবেন সুরোভিকিন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউক্রেন অভিযানরত সেনা সদস্যদের বিভিন্ন দলের মধ্যে সমন্বয়, রণকৌশল নির্ধারণ ও যুদ্ধে আমাদের সেনাদের নিহতের ঘটনা হ্রাসে একটি কার্যকর নেতৃত্বের প্রয়োজন ছিল। আমরা আশা করছি, নতুন শীর্ষ কমান্ডার তার দায়িত্ব দক্ষভাবে পালন করবেন।’

এদিকে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, রাশিয়ার ভাড়াটে মিলিশিয়া গ্রুপ ওয়াগনার বাহিনী এখনো পূর্বাঞ্চলীয় লবণখনির শহর সোলেদার দখল করতে পারেনি।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন রুশ সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছিলেন, ওয়াগনার সেনারা সোলেদারের পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে। তবে শহরের কেন্দ্রস্থলে যুদ্ধ পরিস্থিতি রয়েছে। সেখানে এখনো লড়াই চলছে। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন।

ইউক্রেনের ইস্টার্ন মিলিটারি কমান্ডের মুখপাত্র সের্হি সেরেভাতি বলেছেন, ইউক্রেনকে এ শহর রক্ষা করতে হবে এবং রুশ সেনাদের এখনো ইউক্রেনের প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করতে দেওয়া হয়নি। তিনি আরও বলেন, শহরটি রাশিয়ার দখলে যায়নি। সেখানে তুমুল যুদ্ধ চলছে। সেখানকার পরিস্থিতি খুবই জটিল।

সের্হি সেরেভাতি বলেন, ইউক্রেনের সেনারা এখন পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন এবং কীভাবে নিজেদের কম ক্ষতি করে রুশ বাহিনীকে পরাজিত করা যায় সে চেষ্টা চলছে।



এ পাতার আরও খবর

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা