শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে: প্রধানমন্ত্রী
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে: প্রধানমন্ত্রী
৪৪৮ বার পঠিত
রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে: প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘ইনশা আল্লাহ, আগামীতে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। আমরা অনেক কাজ করেছি। এই কাজের সুফল জনগণ পাচ্ছে এবং জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে। তার কোনও বিকল্প নেই।’

শনিবার (১৪ জানুয়ারি) গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও জাতীয় কমিটির যৌথ সভায় এসব বলেন তিনি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির আন্দোলনের বিষয়ে কথা বলেন শেখ হাসিনা। তিনি নেতাদের বলেন, ‘বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছে। তারা কিন্তু ফখরুদ্দীনের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া নির্বাচনে ২৯ আসন পেয়েছিল।’

আওয়ামী লীগ সভাপতি সমাপনী বক্তেব্য বলেন, ‘বিএনপি প্রতিষ্ঠার পর থেকে অত্যাচার-নির্যাতন চালিয়েছে। সব সময় সেটার শিকার হয়েছি আমরা (আওয়ামী লীগ)। তাদের ছাড় দেওয়ার কোনও সুযোগ নেই।’

বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘নিয়মতান্ত্রিক আন্দোলন করলে কোনও বাধা দেওয়া হবে না। কিন্তু তারা অতীতের মতো অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও করে, তাহলে কঠোরভাবে জবাব দেওয়া হবে।’

জাতীয় নির্বাচন সামনে রেখে তৃণমূলের নেতা-কর্মীদের সব দ্বন্দ্ব-কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়ে সভানেত্রী বলেন, ‘দ্বন্দ্ব ভুলে যেতে হবে। ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে।’

এদিকে দলের তৃণমূল সংগঠনকে শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের জাতীয় কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। একই সঙ্গে তারা দলের কেন্দ্রীয় নেতাদের আরও সক্রিয় হওয়ার অনুরোধ জানিয়েছেন।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, যৌথসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতাদের মধ্য কেউ বক্তব্য রাখেননি। জাতীয় কমিটি ও উপদেষ্টা পরিষদের প্রায় ২০ জন সদস্য কথা বলেন।

বৈঠকে তারা বলেছেন, ‘২০২৩ সালের চ্যালেঞ্জ মোকাবিলা ও সংগঠনের তৃণমূলকে শক্তিশালী করতে হবে। তারা দলকে ঐক্যবদ্ধ করতে দলীয় সভাপতির নির্দেশনা চান। পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের আরও বেশি সক্রিয় হওয়ার অনুরোধ জানান।’

সূত্র জানায়, বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে সবাইকে সজাগ থাকার নির্দেশনা দিয়েছেন।

এর আগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির বলেন, ‘লবিস্ট নিয়োগ করে সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে। তা মোকাবিলায় দূতাবাসগুলোকে আরও বেশি সক্রিয় হতে হবে।’ জবাবে শেখ হাসিনা বলেন, ‘এসব অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে জবাব দিতে হবে।’

বৈঠকে দলীয় সভাপতি শেখ হাসিনাকে খুবই আত্মবিশ্বাসী মনে হয়েছে বলে নেতারা দাবি করেন। তারা বলেন, ‘নেত্রী আমাদের বলেছেন, ইনশা আল্লাহ আগামীতে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। প্রধানমন্ত্রী বলেন, আমরা অনেক কাজ করেছি। এই কাজের সুফল জনগণ পাচ্ছে এবং জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে। তার কোনও বিকল্প নেই।’

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে বলে নেতাদের জানান দলটির সভাপতি শেখ হাসিনা। তিনি নেতাদের এসব অপপ্রচারের তথ্যভিত্তিক জবাব তুলে ধরার জন্য নির্দেশনা দেন।

জাতীয় কমিটি নেতাদের জেলায় জেলায় সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তাদের কেন্দ্রীয় কমিটিসহ প্রয়োজনে দলীয় সভাপতির কাছে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প