শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » জামাতাকে ফাঁসাতে মেয়েকে খুন করেন বাবা: পিবিআই
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » জামাতাকে ফাঁসাতে মেয়েকে খুন করেন বাবা: পিবিআই
৬২৪ বার পঠিত
রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জামাতাকে ফাঁসাতে মেয়েকে খুন করেন বাবা: পিবিআই

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ ভালোবেসে নাসির উদ্দিন বাবুকে বিয়ে করেন পারুল আক্তার। তবে এ বিয়ে মেনে নিতে পারেননি পারুলের বাবা কুদ্দুস খা। এজন্য মেয়ে জামাতার বিরুদ্ধে একাধিক মামলাও করেন। সবশেষ মেয়েকে খুন করে জামাতাকে ফাঁসিতে ঝুলানোর পরিকল্পনা ছিল কুদ্দুসের। তবে তার সে পরিকল্পনা ভেস্তে গেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে। কুদ্দুসকে গ্রেপ্তার করেছে সংস্থাটি।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে ধানমন্ডির পিবিআই প্রধান কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার সংবাদ সম্মেলনে জানান, পারুল হত্যায় তার স্বামী সম্পৃক্ততা না পাওয়ায় আদালতে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়। তবে তার বাবার পরিকল্পনা থেমে থাকেনি। তিনি ওই প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজিও দেন। ঘটনার শুরু ২০১২ সালে। সে বছর কুদ্দুস খার মেয়ে পারুল আক্তার টাঙ্গাইলের কালিহাতীর একই এলাকার নাছির উদ্দিনকে ভালোবেসে বিয়ে করেন। একসময় এ দম্পতি আশুলিয়ার জামগড়ায় বসবাস শুরু করলেও কিছুদিনের মধ্যে পারিবারিক অশান্তি শুরু হয়। সুযোগ নেন মেয়ের বাবা কুদ্দুস। ভাল ছেলে দেখে অন্য জায়গার বিয়ের লোভ দেখিয়ে মেয়েকে টাঙ্গাইলে নিয়ে যান। এর মধ্যেই খুন হন পারুল।

---গত বছরের ২৭ নভেম্বর কুদ্দুস খা আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্তভার আসে পিবিআইতে। তদন্তের এক পর্যায়ে জট খুলে। ২০১৫ সালের ১৯ জুলাই জয়পুরহাটের পাঁচবিবি এলাকায় নদীর পাশে রাতের অন্ধকারে বাবাই তার এক বন্ধুর সহযোগিতায় মেয়ের হাত-পা বেঁধে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন।

দীর্ঘ সাত বছর পর মেয়েকে হত্যার করা কথা স্বীকার করেন কুদ্দুস। হত্যায় তাকে সহযোগিতা করেন বন্ধু মোকা মণ্ডল।

সাংবাদিকদের প্রশ্নে পিবিআই প্রধান বলেন, মামলা দীর্ঘদিন ধরে চালানোর জন্য কুদ্দুস জমি বিক্রি করেন। তবে মেয়েকে হত্যা করেও তিনি অনুতপ্ত নন। তার ভাষায় এ ঘটনার জন্য দায়ী পারুল ও নাসির। সুতরাং নাসিরকে যদি ফাঁসিতে ঝোলানো না যায়, তবে তো আমার মনে শান্তি হবে না। তাই মামলা করে যাচ্ছিলাম বলে কুদ্দুস গ্রেপ্তারের পর জানিয়েছে। পারুল হত্যায় তার স্বামী নাসিরের সম্পৃক্ততা না পাওয়ায় রিপোর্ট দেয় চারটি সংস্থা। কিন্তু ৪ বারই নিজেকে বাঁচাতে কুদ্দুস আদালতে নারাজি দেন। সবশেষ আদালত জুডিশিয়াল তদন্ত করে রিপোর্ট দেন।



আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা