শিরোনাম:
●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী ●   মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের ●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ ●   আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প ●   পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী ●   ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ●   বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ●   হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান ●   সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

BBC24 News
সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » দেশে রমজানে বিদেশি ফল আমদানি বন্ধের সুপারিশ
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » দেশে রমজানে বিদেশি ফল আমদানি বন্ধের সুপারিশ
৯১২ বার পঠিত
সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশে রমজানে বিদেশি ফল আমদানি বন্ধের সুপারিশ

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ আসন্ন রমজানে ফলের বাজার স্থিতিশীল রাখতে চায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ লক্ষ্যে অতি বিলাসবহুল বিদেশি ফল আমদানি বন্ধ করতে বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে।

অধিদপ্তরের সভাকক্ষে সোমবার পাইকারি ও খুচরা ফল ব্যবসায়ীদের অংশগ্রহণে মতবিনিময় সভায় এ কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিউজ্জামান।

তিনি বলেন, বিদেশ থেকে আমদানি করা ড্রাগন, রাম্বুটান, অ্যাভোকাডো ও রকমেলনের মতো বিলাসবহুল ফল সুপারশপ এবং অভিজাত এলাকার ফলের দোকানে অতি উচ্চ দামে বিক্রি হচ্ছে, যার প্রভাব পড়ছে দেশি ফলের বাজারে।

পাশাপাশি আপেল, আঙ্গুর ও কমলার মতো বিদেশি ফলের দামও বাড়ছে। গত দেড় মাস আগে রমজানে অতি বিলাসবহুল ফল আমদানি বন্ধে বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে।

এ বৈঠকের পরে আবারও সেটা জানানো হবে। আমরা বলছি অতি বিলাসবহুল ফল আমদানি আপাতত বন্ধ রাখা যেতে পারে। ভবিষ্যতে দেশে এসব বিদেশি ফল উৎপাদন বাড়ানোর জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করতে পারে কি না সেটা দেখতেও আমরা সুপারিশ করেছি। একই সঙ্গে বিদেশি ফল আমদানি নিরুৎসাহিত করতে বিদ্যমান শুল্ক কাঠামো পরিবর্তন করার সুপারিশ করা হয়েছে। তবে অতি উচ্চদামের বিদেশি ফল আমদানি বন্ধের সুপারিশ করলেও রমজানে প্রয়োজনীয় পাঁচটি ফল খেজুর, মাল্টা, আপেল, কমলা ও আঙ্গুর আমদানিতে সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে।

ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, দেশি ফলে সরবরাহে সমস্যা নেই। তারপরও বাজারে ফলের দাম অস্বাভাবিক। কলার হালি ৫০ টাকায় উঠেছে। একটি কলার দাম সাড়ে ১২ টাকা। এটা অস্বাভাবিক! বিদেশি ফলের দামের কারণে এসব বেড়েছে। এটার সমন্বয় দরকার।

তিনি বলেন, গত বছর রমজানে তরমুজ নিয়ে অস্থিরতা হয়েছে। সেখানে আমরা বাজারে সিন্ডিকেট পেয়েছি। তখন ক্ষেতে প্রতি পিস ১০০ টাকার তরমুজ বাজারে এনে ৮০০ টাকায় বিক্রির প্রমাণ মিলেছে। পণ্যের হাত বদলে দাম বাড়ছে। কিন্তু সেটা অস্বাভাবিক। এজন্য বিপণন আইন রয়েছে। তাতে লাভের মাত্রা নিয়ে বলা আছে। এ ধরনের পণ্যে সর্বোচ্চ ৩০ শতাংশ লাভ করা যায়। নিত্যপণ্যে সেটা আরও কম। কিন্তু ব্যবসায়ীরা করছেন কয়েকগুণ। রমজানে সেটা আমরা আরও কঠিনভাবে নিয়ন্ত্রণ করতে চাই।



এ পাতার আরও খবর

নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আর্কাইভ

নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা