মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » হাঙ্গেরি-অস্ট্রিয়া নেই ইউক্রেনের পাশে
হাঙ্গেরি-অস্ট্রিয়া নেই ইউক্রেনের পাশে
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ চলমান যুদ্ধে ইউক্রেনকে আর সামরিক সাহায্য দেবে না হাঙ্গেরি ও অস্ট্রিয়া। দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীরা এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায়, সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তারা।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, সোমবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টফ সজালে-বব্রোভনিস্কি এবং অস্ট্রিয়ার প্রতিরক্ষামন্ত্রী ক্লদিয়া টান্নার।
এ সময় হাঙ্গেরিয়ান প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইউক্রেনে আর অস্ত্র পাঠাবে না তার দেশ ও অস্ট্রিয়া। কারণ তারা চান না, পরিস্থিতির আরও অবনিত হোক। তবে ইউক্রেনে আক্রান্তদের সাহায্য ও তাদের জন্য মানবিক সহায়তা পাঠাবে উভয় দেশে। ইউক্রেন যুদ্ধের বিষয়ে তার দেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলেও জানান ক্রিস্টফ।
অপরদিকে অস্ট্রিয়ার প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধের প্রভাব যদি ইউরোপের অন্যত্র ছড়িয়ে পড়ে, তাহলে ভয়াবহ বিপর্যয় হয়ে যাবে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। প্রাথমিকভাবে মস্কোর ধারণা ছিল, এক সপ্তাহ কিংবা সর্বোচ্চ এক মাসের মধ্যে তাদের লক্ষ্য অর্জিত হবে। কিন্তু দেখতে দেখতে যুদ্ধের এক বছর পূর্ণ হতে যাচ্ছে। অথচ যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ দেখতে পাচ্ছে না বিশ্ব। রাশিয়া হুশিয়ারি দিয়ে বলেছে, পশ্চিমারা যদি ইউক্রেনে সামরিক সাহায্য অব্যাহত রাখে, তাহলে যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হবে।




ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত 