শিরোনাম:
●   জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ ●   ইয়েমেনে প্রেসিডেন্ট প্যালেসে হুথির হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী ●   মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা ●   যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস ●   ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর ●   সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ সরকার উদ্যোগী হবে: ভারত ●   চাকরির কথা বলে রাশিয়ায় পাঠানো ৩০ জনের ২০ জনই নিহত যুদ্ধক্ষেত্রে: এসআরবি ●   সৌদি আরব গামী শাহজালালে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫৩৯৩ যাত্রী ●   আবারও ইরানে যৌথ হামলার প্রস্তাব নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা ●   ইরাকের ভূখন্ডে ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: আলী ফালিহ
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » তুরস্কে জরুরি অবস্থা ঘোষণা
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » তুরস্কে জরুরি অবস্থা ঘোষণা
৫৪০ বার পঠিত
মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তুরস্কে জরুরি অবস্থা ঘোষণা

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্পে তুরস্কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০টি প্রদেশে ৩ মাসের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ ঘোষণা দেন।

আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরদোয়ান জানান, দক্ষিণ-পূর্ব তুরস্কে সংঘটিত ভয়াবহ ওই ভূমিকম্পে দেশটির অন্তত ৩ হাজার ৫৪৯ জনের মৃত্যু হয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, যেসব এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছে, সেসব এলাকা চিহ্নিত করে ১০ প্রদেশে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করছি।

তিনি বলেন, জরুরি অবস্থা ঘোষণা করার উদ্দেশ্য হচ্ছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং নির্দিষ্ট করে সবকিছু চিহ্নিত করা। এই সিদ্ধান্ত বাস্তবায়নে রাষ্ট্রপতি ও সংসদীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন এরদোগান।

এদিকে ভয়াবহ ভূমিকম্পে মৃতদের স্মরণে তুরস্কে ইতোমধ্যে এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার এক টুইট বার্তায় এরদোয়ান এ ঘোষণা দেন।

স্থানীয় সময় সোমবার ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র ১১ মিনিট পরই ৭ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ১০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ ঘটনায় দুই দেশের আরও কয়েক হাজার মানুষ আহত হয়েছে।

শক্তিশালী এ ভূমিকম্পের আঘাতে পার্শ্ববর্তী সিরিয়ায়ও ব্যাপক ক্ষতি হয়েছে। সিরিয়া অংশে ১ হাজার ৬০০ মানুষের মৃত্যু হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে এখনও ধ্বংসস্তূপে কয়েক হাজার মানুষ আটকা পড়ে আছে। সব মিলিয়ে ৫ হাজারের বেশি ভবন ধসে পড়েছে। তুষারপাতের কারণে উদ্ধার কার্যক্রমও ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।



এ পাতার আরও খবর

জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্যালেসে হুথির হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্যালেসে হুথির হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ সরকার উদ্যোগী হবে: ভারত সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ সরকার উদ্যোগী হবে: ভারত
আবারও ইরানে যৌথ হামলার প্রস্তাব নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা আবারও ইরানে যৌথ হামলার প্রস্তাব নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা
ইরাকের  ভূখন্ডে ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: আলী ফালিহ ইরাকের ভূখন্ডে ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: আলী ফালিহ
স্বামীকে ভুলে ‘প্রেসিডেন্ট’ বলে ফেললেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব স্বামীকে ভুলে ‘প্রেসিডেন্ট’ বলে ফেললেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
আফগানিস্তানে বিবিসি বন্ধ করে দিল তালেবান সরকার আফগানিস্তানে বিবিসি বন্ধ করে দিল তালেবান সরকার
ভারতের ‘মানক ভৌগোলিক নাম’ প্রকাশের বিরোধিতা চীনের ভারতের ‘মানক ভৌগোলিক নাম’ প্রকাশের বিরোধিতা চীনের

আর্কাইভ

জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্যালেসে হুথির হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী
সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ সরকার উদ্যোগী হবে: ভারত
চাকরির কথা বলে রাশিয়ায় পাঠানো ৩০ জনের ২০ জনই নিহত যুদ্ধক্ষেত্রে: এসআরবি
সৌদি আরব গামী শাহজালালে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫৩৯৩ যাত্রী
আবারও ইরানে যৌথ হামলার প্রস্তাব নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা
আফগানিস্তানে বিবিসি বন্ধ করে দিল তালেবান সরকার
ড. মুহাম্মদ ইউনূস, সুস্থ ও স্বাভাবিক আছেন: সফরসঙ্গী
সাবেক বিচারকের শান্তিতে নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সন্দেহের বশে বাংলাদেশি বলে কাউকে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট