সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়ার আহ্বান ওয়াশিংটনের
যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়ার আহ্বান ওয়াশিংটনের
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় অবস্থানরত নাগরিকদের অনতিবিলম্বে দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস। ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার হাতে নির্বিচারে গ্রেপ্তার বা হয়রানির ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের রাশিয়া ছেড়ে যেতে বলেছে।
মস্কোতে মার্কিন দূতাবাস বলেছে, রাশিয়ায় বসবাসকারী বা ভ্রমণকারী মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করা উচিত। অন্যায়ভাবে আটক হওয়ার ঝুঁকির কারণে সতর্কতা বৃদ্ধি করা হয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়েছে, রাশিয়া ভ্রমণ করবেন না। এ ছাড়া বলা হয়েছে, রাশিয়ার নিরাপত্তা পরিষেবাগুলি মিথ্যা অভিযোগে মার্কিন নাগরিকদের গ্রেপ্তার করেছে, আটক ও হয়রানির জন্য রাশিয়ায় মার্কিন নাগরিকদের চিহ্নিত করেছে, তাদের ন্যায্য ও স্বচ্ছ আচরণ অস্বীকার করেছে এবং গোপন বিচারে বা বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন ছাড়াই তাদের দোষী সাব্যস্ত করেছে।
এর আগেও যুক্তরাষ্ট্র বারবার তার নাগরিকদের রাশিয়া ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করে। রুশ প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছরের সেপ্টেম্বরে আংশিক সেনা সমাবেশের ঘোষণা দিলে এ ধরনের সতর্কতা জারি করে ওয়াশিংটন।




যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস 