বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মস্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব
মস্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের বন্দরে রাশিয়ার জাহাজ প্রবেশে বাধা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুর দিকে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় পড়ে থাকা কয়েক ডজন রাশিয়ান জাহাজকে বাংলাদেশের আঞ্চলিক জলসীমায় প্রবেশে বাধা দেওয়া হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, তারা মস্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূতকে বলেছে- ‘রাশিয়ান জাহাজকে বাংলাদেশে ঢুকতে না দেওয়ার পদক্ষেপ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনাকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে।’
প্রসঙ্গত, রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম বর্তমানে পাবনার রূপপুরে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। ঢাকা মস্কোর কাছে অনুরোধ করেছে, এই বিদ্যুৎকেন্দ্রের জন্য সরঞ্জাম সরবরাহে যেন এমন জাহাজ ব্যবহার করা হয় যেটার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ 