শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
শনিবার, ৪ মার্চ ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » চট্টগ্রামে অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » চট্টগ্রামে অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫
৬০৪ বার পঠিত
শনিবার, ৪ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামে অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।আহত হয়েছেন আরও ১৫ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

শনিবার বিকালে উপজেলার কদমরসূল এলাকার সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে আশপাশের এলাকা কেঁপে উঠে। বিস্ফোরণের সময় প্ল্যান্টের ভেতর লোকজন ছিল। বিস্ফোরণে কারও কারও দেহের বিভিন্ন অংশ উড়ে যায়। কয়েকজন নিহত হওয়ার খবর তারা শুনেছেন।

সীতাকুণ্ডের ইউএনও শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে সেখানে বিস্ফোরণ ঘটে। এতে অনেকে হতাহত হয়েছে। সেখানে ফায়ার সার্ভিস, পুলিশ, উপজেলা প্রশাসন উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এ মুহূর্তে বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণ ও আহত ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন তারা।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ উদ্ধারকাজে সহযোগিতা করছে।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প