বুধবার, ৮ মার্চ ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » কাতারের নতুন প্রধানমন্ত্রীর শপথ
কাতারের নতুন প্রধানমন্ত্রীর শপথ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: কাতারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। মঙ্গলবার (৭ মার্চ) আমিরই দেওয়ানে এই শপথ নেন। শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল-থানির স্থলাভিষিক্ত হবেন তিনি। ২০২০ সাল থেকে আব্দুল আজিজ আল-থানি প্রধানমন্ত্রী ও স্বারাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির উপস্থিতিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ২০১৬ সাল থেকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন শেখ মোহাম্মদ।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে বছরে আরও এক মিলিয়ন মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চেয়েছেন।
স্থানীয় সময় রোববার (৫ মার্চ) কাতারের দোহায় ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) দেশটির আমিরের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি এ জ্বালানি চান। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে জ্বালানি দেওয়ার আশ্বাস দিয়েছেন কাতারের আমির।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী জানান, বৈঠকে প্রধানমন্ত্রী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ক্রমবর্ধমান জ্বালানি সংকট মোকাবিলায় কাতারের কাছ থেকে আরও বেশি জ্বালানি, বিশেষ করে বছরে আরও এক মিলিয়ন মেট্রিক টন (এমটিএ) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চান।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 