বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সুইস ব্যাংকে বিপুল অর্থ লেনদেন করেছেন পুতিন?
সুইস ব্যাংকে বিপুল অর্থ লেনদেন করেছেন পুতিন?
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: নাম সের্জেই রলদুগিন। পেশায় বেহালা বাদক। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বলে অভিযোগ উঠেছে। আর এই বন্ধুর মাধ্যমেই সুইস ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করার অভিযোগ উঠেছে রুশ প্রেসিডেন্টের।
জুরিখে এই সংক্রান্ত একটি মামলা চলছে। আইনজীবীরা জানিয়েছেন, এই মামলায় মূল অভিযুক্তের নাম সের্জেই রলদুগিন। এই ব্যক্তি পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত।
আইনজীবীদের দাবি, ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে পুতিনের বিপুল অর্থ সুইস ব্যাংকে পাচার করেছিলেন সের্জেই।
এই কাজে তাকে সাহায্য করেছিলেন আরো চার আর্থিক বিশেষজ্ঞ। তাদের মধ্যে তিনজন রুশ এবং একজন সুইজারল্যান্ডের নাগরিক। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন চারজনই।
যদিও এই ঘটনায় মূল অভিযুক্ত সের্জেইকে নিষিদ্ধ করেছিল সুইস ব্যাংক।
ইউক্রেনে রুশ হামলা শুরুর পরই আরও বেশ কয়েকজন রুশ নাগরিকের সঙ্গে তাকেও নিষিদ্ধ করা হয়। অভিযোগকারীদের দাবি, ২০১৪ সালে সুইজারল্যান্ডের গ্যাজপ্রোমব্যাংকে অ্যাকাউন্ট খোলেন সের্জেই। সেখানেই গিয়ে জমা হতো হিসাব বহির্ভূত বিপুল অর্থ।
বেশ কিছুদিন আগেই সের্জেই জানিয়েছিলেন, তিনি ধনী ব্যবসায়ী নন। তার পক্ষে বিপুল সম্পদ অর্জন অসম্ভব।
তখনই প্রশ্ন জাগে, তার অ্যাকাউন্টে এত অর্থ এল কী করে?
প্রসঙ্গত, সুইস মুদ্রায় মাসিক এক লাখ ডলার আয় করেন বলে দাবি করেন রুশ প্রেসিডেন্ট। তবে তার কি পরিমাণ ধন সম্পদ রয়েছে সে বিষয়ে কিছু জানায় না ক্রেমলিন। যদিও তার ঘনিষ্ঠরা বিপুল সম্পদের মালিক বলে বিভিন্ন সময়ে জানা গেছে। সর্বশেষ এই অভিযোগের বিষয়ে ক্রেমলিনের মন্তব্য চেয়েছে রয়টার্স। তবে বরাবরের মতোই অভিযোগ নিয়ে মুখে কুলুপ রুশ প্রশাসনের।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 