বুধবার, ১৫ মার্চ ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পর্যটক ভ্রমণে বান্দরবানে ফের নিষেধাজ্ঞা
পর্যটক ভ্রমণে বান্দরবানে ফের নিষেধাজ্ঞা
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়ি, রুমা ও থানচিতে পর্যটক ভ্রমণে ফের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বুধবার (১৫ মার্চ) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে রোয়াংছড়ি, রুমা ও থানচিতে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা চলবে। তবে অন্যান্য উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।
জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত জেলা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল বলেন, ‘রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাকি উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।’
এর আগে গত ১৭ অক্টোবর রাত থেকে রোয়াংছড়ি, রুমা, আলীকদম ও থানচি উপজেলায় সন্ত্রাসীদের উপস্থিতির তথ্য সংগ্রহের জন্য টহল কার্যক্রম পরিচালনা করে আসছে বান্দরবান সেনানিবাস রিজিয়ন। এ কারণে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কয়েক দফা নিষেধাজ্ঞা দেওয়া হয়।




আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা
পর্যটকদের নিরাপত্তা বিবেচনা সাজেকে ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার 