শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শনিবার, ১৮ মার্চ ২০২৩
প্রথম পাতা » আইন-আদালত | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আইসিসির গ্রেফতারি পরোয়ানায় কিছু যায় আসে না: রাশিয়া
প্রথম পাতা » আইন-আদালত | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আইসিসির গ্রেফতারি পরোয়ানায় কিছু যায় আসে না: রাশিয়া
৮৪৭ বার পঠিত
শনিবার, ১৮ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আইসিসির গ্রেফতারি পরোয়ানায় কিছু যায় আসে না: রাশিয়া

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, তাতে তাদের কিছু যায় আসে না বলে জানিয়েছে রাশিয়া।

মস্কোর পক্ষ থেকে শুক্রবার এ প্রতিক্রিয়া জানানো হয়। আইসিসি পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। খবর আনাদোলুর।তিনি আরও বলেন, আইসিসির আদেশ মানতে রাশিয়া বাধ্য না। কারণ আমরা এ আদালতকে মানি না।

উল্লেখ্য, শুক্রবার সকালে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির শিশু অধিকার কমিশনার মারিয়া আলেক্সিয়েভনা লভোভা-বেলোভার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করে।

পুতিন ও মারিয়া আলেক্সিয়েভনা লভোভা-বেলোভার বিরুদ্ধে ইউক্রেন থেকে শিশুদের জোরপূর্বক নির্বাসিত করার বিরুদ্ধে অভিযোগ এনেছে আইসিসি।

আদালত জানিয়েছে, এটি বিশ্বাস করার যুক্তিসংগত কারণ রয়েছে যে, অভিযুক্তরা ইউক্রেনের ভূখণ্ড থেকে জোরপূর্বক বেআইনিভাবে ইউক্রেনীয় শিশুদের রাশিয়ার ভূখণ্ডে স্থানান্তরের পেছনে দায়দায়িত্ব বহন করছে।

প্রসঙ্গত, জাতিসংঘের একটি তদন্ত দলের প্রতিবেদন প্রকাশের পরই এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো পুতিনের বিরুদ্ধে। ওই প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন হত্যা, ধর্ষণ, নির্যাতন, শিশু অধিকার হরণসহ বড় বড় অপরাধ করেছে রাশিয়া।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না