শনিবার, ২৫ মার্চ ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ২৩
যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ২৩
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্র থেকে: যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডো আঘাত এনেছে। শুক্রবার (২৪ মার্চ) রাতের এই আঘাতে অন্তত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর নিউইয়র্ক টাইমসের।
প্রতিবেদনে বলা হয়, টর্নেডোর আঘাতে বেশ কিছু ভবন বিধ্বস্ত হয়েছে। এসব ভবনের ধ্বংসস্তূপের মধ্যে অনেকে আটকা থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
তাছাড়া বেশ কয়েকটি গ্রামীন শহরেও ধ্বংসযজ্ঞ চালিয়েছে প্রাকৃতিক এই দুর্যোগটি। ভেঙে পড়েছে অসংখ্য গাছ ও বিদ্যুতের লাইন। বিদ্যুৎহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের কিছু অঙ্গরাজ্যেও শক্তিশালী টর্নেডোটি আঘাত এনেছে। তবে মিসিসিপির কিছু এলাকায় শুরু হয়েছে ভারি বৃষ্টিও।
সেখানে কতটি টর্নেডো আঘাত হেনেছে তা পরিষ্কার নয়। যদিও এর আগে দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস এক পূর্বাভাসে বেশ কিছু টর্নেডোর ব্যাপারে সতর্ক করেছিল।
পশ্চিম মিসিসিপির ছোট শহর রোলিং ফর্কের বাসিন্দারা জানিয়েছেন, একটি টর্নেডো তাদের বাড়ির পিছনের জানালাগুলো উড়িয়ে নিয়ে গেছে। এলাকায়
ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ব্র্যান্ডি শোয়াহ বলেছেন, এরকম দুর্যোগ আগে কখনো দেখিনি। ছোট এই শহরটি এখন মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি।




জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প 