শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৬ মার্চ ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইউক্রেনে ভয়ংকর হামলার ছক কষছে রাশিয়া, আরও চার লাখ সেনা মোতায়েন
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইউক্রেনে ভয়ংকর হামলার ছক কষছে রাশিয়া, আরও চার লাখ সেনা মোতায়েন
৬৪৫ বার পঠিত
রবিবার, ২৬ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউক্রেনে ভয়ংকর হামলার ছক কষছে রাশিয়া, আরও চার লাখ সেনা মোতায়েন

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে আরও ভয়ংকর অভিযানের ছক কষছে রাশিয়া। আর সে লক্ষ্যে ইউক্রেনে আরও চার লাখ সেনা মোতায়েন করবে মস্কো। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গকে এ তথ্য জানিয়েছে একটি সূত্র।

ইউক্রেনে রুশ সেনাদের ক্ষতি কাটিয়ে উঠতে এই নিয়োগ অনিবার্য হয়ে উঠছে বলেই জানানো হয়েছে। সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতা টিকিয়ে রাখতেও ইউক্রেনে আগ্রাসন দেখানো ছাড়া উপায় নেই। তবে চলতি বছর নতুন করে চার লাখ সেনা নিয়োগ দেওয়ার সামর্থ্য নিয়েও সংশয় প্রকাশ করছেন অনেকে।

কারণ, এই সংখ্যা গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরুর আগে রাশিয়ার মোট পেশাদার সৈন্যসংখ্যার প্রায় সমান। গত বছরের ডিসেম্বরে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছিলেন, ২০২৩ সালের শেষ নাগাদ তারা সেনাসংখ্যা পাঁচ লাখ ২১ হাজারে উন্নীত করতে চায়। যে কারণে সেনা নিয়োগ প্রক্রিয়াতেও আনা হয়েছে পরিবর্তন।

এদিকে ইউক্রেনের দনবাস প্রদেশের বাখমুত শহর দখলে সর্বোচ্চ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে রুশ বাহিনী-এমনটাই দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এ ছাড়া বর্তমানে সেখানকার পরিস্থিতি ‘স্বাভাবিক হচ্ছে’ বলেও দাবি করেছেন ইউক্রেনের কমান্ডার ইন চিফ ভেলারি ঝালুঝনি। এ মাসের শুরুতে পশ্চিমা কর্মকর্তারা দাবি করেছিলেন, বাখমুত দখলে এসে কমপক্ষে ২০ থেকে ৩০ হাজার রুশ সেনা আহত বা নিহত হয়েছেন। তাদের তীব্র হামলা সত্ত্বেও ‘অসাধারণ প্রচেষ্টার’ মাধ্যমে বাখমুতে নিজেদের অবস্থান ধরে রাখতে সমর্থ হয়েছেন ইউক্রেনের সেনারা।

সাম্প্রতিক সময়ে যুদ্ধক্ষেত্রে বড় ধরনের কোনো সাফল্য না পাওয়ায় একটি জয় পেতে মুখিয়ে আছে রাশিয়া। এ কারণে বাখুমত দখল করতে চেয়েছিল তারা। যদিও পশ্চিমা বিশ্লেষকদের মতে, কৌশলগতভাবে বাখমুতের গুরুত্ব কম। এটি দখল করতে পারলে একটি ‘প্রতীকী’ বিজয় পেত রুশ বাহিনী। বাখমুতের সর্বশেষ অবস্থা সম্পর্কে এক ফেসবুক পোস্টে ইউক্রেনের কমান্ডার ইন চিফ বলেছেন, ‘যুদ্ধের সম্মুখভাগে ইউক্রেনের জন্য বাখমুতের দিকটি সবচেয়ে কঠিন। আমাদের সেনাদের অসাধারণ প্রচেষ্টার কারণে, আমরা সেখানকার পরিস্থিতি স্বাভাবিক করতে পারছি।’



এ পাতার আরও খবর

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা