শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » পারমাণবিক হামলা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » পারমাণবিক হামলা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া
৬৫৩ বার পঠিত
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পারমাণবিক হামলা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধের মধ্যে এবার পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলার প্রস্তুতি নিতে শুরু করেছে রাশিয়া। এমন হামলা হলে, কী করতে হবে, সে বিষয়ে সাধারণ জনগণকে দেওয়া হচ্ছে বিভিন্ন নির্দেশনা।

সম্প্রতি সচেতনতামূলক ভিডিও তৈরি করে প্রচার করা হচ্ছে সড়কের পাশের ডিজিটাল বিলবোর্ডে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি পরিস্থিতিতে ব্রিফকেস কীভাবে প্রস্তুত করতে হয়, তার বিস্তারিত দেখানো হচ্ছে এসব ভিডিওতে। এ ছাড়া সংকটময় পরিস্থিতিতে খাবার, পানিসহ প্রয়োজনীয় কী কী সরঞ্জাম সঙ্গে রাখতে হবে— দেওয়া হচ্ছে সেই ধারণাও। যুদ্ধে রাশিয়া যখন সুবিধাজনক অবস্থায়, তখন হঠাৎ এমন প্রস্তুতির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে।

বাসিন্দারা বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের মন্ত্রণালয় সেটিই করছে। এটি সময়োপযোগী উদ্যোগ। মানুষ ট্রাফিক জ্যামে বসে এগুলো দেখছে।

ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর কয়েকবারই পারমাণবিক হামলা চালানোর হুমকি দিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে রাশিয়া। এরই মধ্যে পরমাণু হামলা সংক্রান্ত এসব বিলবোর্ড ঘিরে উঠেছে প্রশ্ন। তা হলে কি সত্যি পরমাণু হামলা চালাতে পারে রাশিয়া? যদিও এসব শঙ্কা উড়িয়ে দিয়ে মস্কো বলছে, ইউক্রেন অভিযানের শুরুতেই স্থাপন করা হয়েছে এসব ডিজিটাল বিলবোর্ড, যা মানুষের নজরে এসেছে সম্প্রতি।

---এক রুশ নাগরিক বলেন, আমার বিশ্বাস পারমাণবিক হামলার কোনো হুমকি আমাদের দেশে নেই। এমন কোনো ঘটনাই ঘটবে না। মানুষকে সতর্ক রাখতেই সরকার ভিডিওগুলো প্রচার করছে।

কয়েক দিন আগে, কৃষ্ণসাগরে মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিত করার ঘটনা চরম উত্তেজনা ছড়ায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে। এ ছাড়া ইউক্রেনে পশ্চিমা ভারি অস্ত্র সরবরাহ বাড়তে থাকায় পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। যুদ্ধ ইউক্রেনের গণ্ডি পেরিয়ে আরও বিস্তৃত হওয়ার শঙ্কা বাড়ছে। রাশিয়ার সাধারণ মানুষ অবশ্য এসব শঙ্কা নিয়ে মাথা ঘামাচ্ছেন না।

রাশিয়ান এক নারী বলেন, এসব সতর্কবার্তা আমাকে মোটেও আতঙ্কিত করছে না। আমি যেমন আছি তেমনই থাকব, কোনো কিছুই পাল্টাব না। আমার ধারণা বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশে বাস করছি আমি। আমাদের সেনাবাহিনীর সক্ষমতার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। আমাদের মতো উন্নতমানের অস্ত্র পৃথিবীর আর কোনো দেশেই নেই।

এ ছাড়া সম্প্রতি রাশিয়াজুড়ে বোম্ব শেল্টার ও বাংকার সংস্কারের নির্দেশ দিয়েছে ক্রেমলিন। অ্যান্টি মিসাইল সিস্টেমকে আরও উন্নত করার ঘোষণাও দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প