রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | দক্ষিণ আমেরিকা | শিরোনাম | সাবলিড » মেক্সিকো পার্কে বন্দুকধারীদের গুলি, নিহত ৭
মেক্সিকো পার্কে বন্দুকধারীদের গুলি, নিহত ৭
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর একটি ওয়াটার পার্কে বন্দকুধারীদের গুলিতে এক শিশুসহ সাতজন নিহত হয়েছে।স্থানীয় সময় শনিবার দেশটির মধ্যাঞ্চলে এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়েছে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশের কর্টাজার শহরের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাতজনের মরদেহ পায়। এদের মধ্যে তিনজন নারী, তিনজন পুরুষ ও সাত বছর বয়সী এক শিশু রয়েছে। এ ছাড়া একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বন্দুকধারীরা স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে লা পালমা সুইমিং রিসোর্টে ঢুকে একদল মানুষকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।
এক প্রত্যক্ষদর্শীর ধারণ করা একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে স্থানীয় সংবাদ মাধ্যম ডিবেট নোটিসিয়াস। এতে দেখা গেছে, ঘন ধোঁয়ার মধ্যে বন্দুকধারীদের গুলিতে ভুক্তভোগীদের কেউ কেউ মাটিতে লুটিয়ে পড়েন এবং চেয়ারে থাকা কয়েকজন সেখানেই ঢলে পড়েন।
প্রসঙ্গত, ২০০৬ সালে মেক্সিকোর সরকার মাদককারবারিদের বিরুদ্ধে লড়তে সেনাবাহিনী মোতায়েনের পর এ পর্যন্ত দেশটিতে সাড়ে ৩ লাখ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতদের বেশিরভাগই অপধারী চক্রের সদস্য বলে দাবি নিরাপত্তা বাহিনীর।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 